

গাড়ি উল্টো পথে যেতেই ফোনের উপর ফোন আসছে, সবাই চিন্তায় পড়ে গিয়েছে। নতুন জামাই বউয়ের সাথে গাড়িতে কেউ নেই,গয়না-গাটি সাথে। ড্রাইভার ছিনতাই করবে নাতো! এসব ভেবে অস্থির পরিবারের মানুষজন। সাজিদের বাবা রেগে গিয়েছে,কেন গাড়িতে কাউকে নিলোনা। কেননা এটা সাজিদের প্লান ছিলো। গাড়িতে কেউ থাকলে বউকে নিয়ে সুন্দর মুহূর্ত আর উপভোগ করা যেতো না। সাজিদ ফোন ধরে বললো, - আসতাসি, তোমরা পাম্পে দাড়াও - কই যাস?! - আসতাসি, টেনশন নিওনা। এতো রাত হয়ে গিয়েছে। বাসায় সবাই অপেক্ষা করছে। এদিকে এরা সবাই ক্লান্ত। বাসার পাশেই পাম্প। বাসা থেকে ৩ মিনিট হাটার পথ। সবাই বলা বলি করছে কি হয়েছে!কই যায়!
অনেকদিন পর ইসলামিক রোমান্টিক /সামাজিক জনরার গল্প পড়লাম। পূর্ণতা বরাবরই সুন্দর,তাই সাজিদ ও জান্নাতের পূর্ণতাও সুন্দর ছিল। লেখকের জন্য শুভকামনা রইলো।
Read all reviews on the Boitoi app
গল্পে স্পষ্টভাবে ফুটে উঠেছে একটি টকঝাল, মিষ্টি রোমান্টিক পারফেক্ট কাপলের খুনসুটি। জান্নাত ভাবীর পান্ডা ডাকটা দারুণ ছিল আর আপনার দেওয়া নাম তেলাচুরা সাথে চিঠিটা অনুভূতিগুলো সব মিলিয়ে চমৎকার লেখনী।