

রাতের আঁধার কেটে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। হিমেল হাওয়ায় ভেসে আসছে মোয়াজ্জিনের আজানের ধ্বনি (আসআলাতু খায়রুমমিনান্নাউম)। গাছের ডালে পাতার ফাঁকে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির কলতান। বাগানে ফুটেছে বাহারী রঙ্গের সৌরভী ফুল। কর্মব্যস্ত খেটে খাওয়া মানুষেরা ছুটে যাচ্ছে নিজ নিজ কর্মস্থলে।