

ঘর থেকে আওয়াজ এলো, শুনছ আজ কিন্তু তোমার মেজো জামাই আসবে। যাও বাজারে গিয়ে ভালো ভালো বাজার করে নিয়ে আসো। 'যাচ্ছি' বলে আব্দুল রহিম শেখ বাজারে চলে গেল। একদিকে আব্দুল রহিম শেখ চলে গেল, অন্যদিক থেকে একজন গেটের ভেতর ঢুকল। অর্ধবয়সী একজন পুরুষ ও সাথে ১২/১৩ বছরের একটি মেয়ে। তারা ঘরে ঢুকল। অর্ধবয়সী পুরুষ এ বাড়ির মেজ জামাই মো. দেলোয়ার হোসেন আর সাথে তার মেয়ে মিনা আক্তার। ঘরে ঢুকে মিনা তার নানু সফুরা বেগমকে জড়িয়ে ধরল।