

রাজধানীতে আচমকাই একজন খুনির আবির্ভাব ঘটে। সবকিছুই যখন স্বাভাবিক চলছিলো তখনই হঠাৎ একটা খুন রাজধানীর চেহারা বদলে দিতে লাগলো। এরপর একের পর এক খুন শুরু হয়ে গেলো। একটি খুনের তদন্ত শুরু হতে না হতেই আরেকটি খুন। আজ শহরের এই প্রান্তে তো কাল ওই প্রান্তে। বিকৃত মনা সেই সিরিয়াল কিলার যখন নিজের অস্তিত্ব জানান দিচ্ছিলো তখন শুধু রাজধানী নয়, পুরো দেশেই তাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে যেতে লাগলো। খুনি কি ভূত প্রেতাত্মা নাকি মানুষ, নাকি দেবতা অথবা অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন মানবসন্তান এ নিয়েও যথেষ্ট রহস্য তৈরি হয়ে যায়। ঘুম হারাম হয়ে যায় শহরের গোয়েন্দা সংস্থার। কে ছিলো সেই খুনি? কি উদ্দেশ্যে খুন করছে সে? কেনই বা এমন খুনের নেশায় মাতলো সে? শেষ পর্যন্ত তাকে ধরাশায়ী করতে পারবে শহরের নামিদামি গোয়েন্দারা? কিভাবে ধরবে তাকে? যদি রহস্যময় এই প্রশ্নগুলোর রোমাঞ্চকর সেইসব উত্তর জানার আগ্রহ তৈরি হয় তাহলে প্রয়োজন হবে গভীর মনোযোগের। কেননা, কেচো ভেবে যাকে এড়িয়ে যাবেন সেই হয়তো কেউটে হয়ে ফিরে আসবে ছোবল দেয়ার জন্য।
বরাবরের মতোই চমৎকার লেখনী। পরবর্তী সিকুয়েল পড়ে বিস্তারিত মন্তব্য করব।
Read all reviews on the Boitoi app
সব সময়ের মত খালিদ ভাই এর এই বইটি ও ভালো হবে আশা করি
বইটা নিয়ে বেশি কিছু বলব না শুধু এটুকু বলবো যে গল্পটা সাধারণের মধ্যে এক অসাধারণ!! খালেদ ভাইকে ধন্যবাদ এরকম রুচি সম্মত একটা লেখা উপহার দেওয়ার জন্য ❤️❤️🔥
খালিদ ভাই এর গল্প শুরু থেকেই পড়ছি । উনার প্রতিটি গল্প অসাধারণ। গল্প পড়তে পড়তে মনে হয় একদম গল্পের মধ্যে প্রবেশ করেছি । মনে হয় সব কিছু আমার চোখের সামনে হচ্ছে।
চ্যাপ্টার ২ এর অপেক্ষায় রইলাম। কারণ কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি😒
খালিদ ভাইয়ার সব লেখাই অসাধারণ, তাইতো উনি মাঝেমাঝে উধাও হলেও উনার পাঠাক/পাঠিকারা উধাও হয়না উনার গল্পের মাধ্যেমে ফিরে আসার অপেক্ষায় থাকে।আর দীর্ঘদিন পর উনি আবার ও পাঠকদের জন্য নিয়ে এলেন রুচিসম্পন্ন একটি গল্প।
Best
অনেক ভালো 💖
অনেকদিন অপেক্ষায় ছিলাম।ডাউনলোড করে ফেললাম।
ফাইনালি খালিদ ভাইয়ের আরো একটি বই এবং আমি একত্রে 🖤