

আজ চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবো।কে জানে চাকরিটা হবে কি না!! এই নিয়ে ১০ বার ইন্টারভিউ দিলাম কিন্তু কোনো জায়গায়ই চাকরিটা হলো না!আজ যে করেই হোক এই চাকরিটা পেতেই হবে,,,কমতো ইন্টারভিউ দিলাম না!চাকরিটা আমার ভীষণ দরকার। [আমি আব্রাহাম শুভ্র,মাষ্টারস্ কমপ্লিট করে এখন একটা চাকরির খোজে আছি।আমি মা-বাবার একমাত্র আদরের সন্তান। আমার বাবার যা সম্পদ আছে তাতে আমার শুয়ে-বসে সারাজীবন কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু বিলাসবহুল জীবন-যাপন আমার মোটেই পছন্দ না।আমার সাধারণ জীবন-যাপন করতে ভালো লাগে।] আজ-কাল চাকরি পেতে নিজের যোগ্যতা নয় টাকার দরকার হয়।ঘুষ ছাড়া আজকাল তো কেউ চাকরিই দিতে চায় না,,,কিন্তু আমিতো ঘুষ দিয়ে কোনো চাকরি করতে রাজি না।নিজের যোগ্যতায় চাকরি করবো। আমার বাবা আমাকে কত করে বলছে তার অফিসে গিয়ে বসতে,,,কিন্তু আমিতো তা মোটেই শুনবো আমার একটাই কথা আমি নিজে কিছু করবো,,,তারপর বাবার অফিসের দায়িত্ব নিব।আমি এক কথার মানুষ, আমি যা ভাবি ঠিক তাই করি। ফিরে আসা যাক....... ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম....মা..?খাবার দেও,,,,বের হতে হবে,, একটা চাকরির জন্য এপ্লিকেশন জমা করেছিলাম,,,আজ সেই চাকরির জন্যে ইন্টারভিউ দিতে যেতে হবে।খেয়ে বের হবো তাড়াতাড়ি করো তো মা..! -এই পর্যন্ত কম তো আর ইন্টারভিউ দিলি না,,,চাকরি তো একটাও হলো না!!....বলি কি এসব চিন্তা -ভাবনা বাদ দিয়ে তোর বাবার অফিসে বসলেই তো পারিস নাকি!!? -না মা,,,তুমি তো খুব ভালো করেই জানো মা আমি যা বলি তাই করি। আচ্ছা মা আসছি এখন দেরি হয়ে যাচ্ছে। -আরে খোকা সবটা শেষ করে তবে তো যা। -না মা দেরি হয়ে যাচ্ছে আর খাবো না। [মা আমাকে আদর করে খোকা বলে ডাকে] . . . . ইন্টারভিউ দিলাম ঠিকই কিন্তু.... চাকরিটা আজও হলো না!!😓😓 ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম,,, তখনি দেখি এক ভদ্রলোক কে কিছু গুন্ডারা তাড়া করছে! আমি গেলাম সামনে,, বললাম কি হয়েছে ভাই?? ঝামেলা করছো কেন তোমরা?ভালো ভাবে বলছি চলে যাও এখান থেকে.... -তুই কে রে? কোত্থেকে এসে আমাদের কাজে বাঁধা দিস,সরে যা বলছি। -ভালোভাবে বলেছি শুনিসনি তোরা,,,,,, এরপর সবগুলোকে উত্তম -মধ্যম দিলাম। সবগুলো কোনো রকমে দৌড়ে চলে গেল,,,আর যাওয়ার আগে বলে গেলো দেখে নিবো তোকে আমরা। ভদ্রলোক : কে তুমি বাবা? আজ তুমি ঠিক সময় না আসলে এরা আমাকে মেরেই ফেলতো বাবা,,,কিভাবে যে তোমার এই ঋন পরিশোধ করি! আমি: আরে না না আংকেল এসব কি বলছেন!এইটা আমার দায়িত্ব,, আজ আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি ঠিক একই কাজ করতাম। ভদ্রলোক : তা বাবা কোথায় থাকো তুমি?? আর এখান দিয়ে কোথায়ই বা যাচ্ছিলে? আমি: আংকেল আমি আব্রাহাম শুভ্র। এই সামনেই আমার বাসা,,আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। সেখান থেকেই এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম আর আপনার সাথে দেখা। তা আংকেল ওই লোক গুলো আপনাকে কেনো তাড়া করছিলেন? আপনি কি তাদের কাউকে চিনেন?
পরের অংশের জন্য অপেক্ষা করলাম
Read all reviews on the Boitoi app
পরের অংশ দিলে ভালো হতো