

বৃষ্টির ঘ্রাণের সাথে আমার খুব পছন্দের একটা ঘ্রাণ মিশে থাকে। তিয়াশার গায়ের ঘ্রাণ। আমরা যখনই খুব কাছাকাছি এসেছি, অদ্ভূতভাবে তখনই আকাশ মেঘমেদুর হয়ে বৃষ্টির দেখা মিলেছে। হাজার নুপুরের ধ্বনির মতো বৃষ্টি এনেছে আমাদের প্রেমের ছন্দ কিংবা ছন্দপতন। আমাদের গল্পের সব দিন মেঘলা ছিল না, বৃষ্টির পর ঝকঝকে রোদ উঠেছিল৷ কিন্তু সেইযে একটা ঝড় উঠল! সেই ঝড়ে বৃষ্টির ঝরা পাতার মতো ঝরে গিয়েছিল সুর। সেই সুর কি ফিরে পাবো আবার আমরা? নাকি কেটে যাওয়া ঘুড়ির মতো মুখ থুবড়ে পড়ে গিয়ে আর ওড়ার স্বপ্ন দেখতে পারব না?
"এত্ত মিষ্টি ভাবে কিভাবে লেখেন আপনি! পড়লেই মনে হয় অন্য জগতে হারিয়ে যাচ্ছি। মনে হচ্ছিলো তিয়াশা আর ধ্রুব আমারই সামনে থাকা বাস্তবিক কোন নর-নারী।"
সবমিলিয়ে দুর্দান্ত লেগেছে। ধ্রুব আর তিয়াশার একসাথে বড় হয়ে উঠা, বন্ধুত্ব, ভালোবাসা, সবকিছু অনেক ভালো লেগেছ❤️
Read all reviews on the Boitoi app
অসাধারণ, বলার ভাষা নেই!
এত্ত মিষ্টি ভাবে কিভাবে লেখেন আপনি! পড়লেই মনে হয় অন্য জগতে হারিয়ে যাচ্ছি। মনে হচ্ছিলো তিয়াশা আর ধ্রুব আমারই সামনে থাকা বাস্তবিক কোন নর-নারী।
অসাধারণ সুন্দর!
তিয়াশা আর ধ্রুবর গল্পটা প্রিয় গল্পের একটি।
মিষ্টি প্রেমের গল্প ।ভালো লাগলো ।
Excellent
খুব সুন্দর আর মিষ্টি একটা প্রেমের গল্প। সাধারণ প্লেটের হলেও খুব সাবলীল আর সুন্দর ভাবে প্রেজেন্টে করা হয়েছে। দারুণ লাগলো পড়ে ❤
গল্পটা কেনা ছিলো বেশ কিছুদিন আগে,, কিছু অংশ পড়েও ছিলাম পরে শেষ করা হয়নি। আজ শেষ করলাম গল্পটা টা পড়ে।।অসাধারণ গল্পটা আপু, তোমার ব্যতিক্রমধর্মী লেখার ভক্ত হয়ে গেছি আমি। সাধারণ সম্পর্কের টানাপোড়েন কে তুমি এত সুন্দর ভাবে উপস্থাপন করো সত্যিই অসাধারণ🥰
নিতুআপু আপনার লেখায় কি চিনি মেশানো? এতো এতো মিষ্টি লাগে লেখাগুলো... মাঝে মাঝে মনে হয় ডায়বেটিস এ আক্রান্ত হওয়ার বিস্তর সম্ভাবনা আছে গল্পগুলো পড়লে। ফেসবুক জীবনে প্রথম আসার পর থেকেই আপনার লেখা গল্প পড়ার শুরু.. তারপর থেকে মুগ্ধ হচ্ছি প্রতিটি লেখনী তে। একটা মানুষ এতোটা মিষ্টি করে কিভাবে লেখে?