

ব্যক্তিগত দিক বিবেচনায় আমরা কতজনকেই তো ফ্রেন্ড বলে সম্বোধন করে থাকি তাইনা? আচ্ছা সব ফ্রেন্ডরা কি সত্যিকারের বন্ধু হয়? S.S.C র প্রাক্টিকাল চলে। সবাই উপস্থিত নেই শুধু আমি। বাসায় টেবিলে নাস্তা করছি। হুরমুরিয়ে বাসার গেটে তার আগমন। একের পর এক নক। টেনে এনে আমাকে বললো তুই প্রাক্টিকাল দিবিনা সেজু? আমিতো অবাকের চরম পর্যায়ে আজ প্রাক্টিকাল? সে কোনমতে পরীক্ষা শেষ করে আমার জন্য দৌঁড়ে এসেছে। আমার নাফু। আমার বেস্ট ফ্রেন্ড। H.S.C র বছর ফর্মফিলাপ আমিতো ঢাকা। আমার মিষ্টিকুমড়াটা নিজের সাথে আমারও ফর্মফিলাপ করে দিলো। প্রাক্টিকাল এর খাতাটাও জমা দিলো আমার হয়ে। আড়াই মাসের প্লাস্টার করা হাতটা নিয়ে সেই কি ভয়ঙ্কর পরীক্ষার সময়টা। আঁখিটা পাশে না থাকলে কি হতো? প্রায় ১২ বছরের বন্ধুত্ব নাফিসার সাথে। আর আঁখির সাথে ১১ বছরের। ওরা কতটা আপন তা বোঝানোর মত ক্ষমতা আমার নেই। একজন থাকে রাজশাহী আর অন্যজন আপাতত ঢাকা। তবে দূরত্ব তো কত শত মাইলের। তবুও যারা হৃদয়ে বসবাস করে তাদের চোখে না দেখলেও চলে। ওরা হয়তো বদলেছে তবে আমার বন্ধুর তালিকা আমি ওদের কাছেই . টেনেছি। বেস্টফ্রেন্ড বা প্রাইভেট বন্ধু আমৃত্যু ওরাই থাকবে। তো কি বুঝলেন? বন্ধুত্বকি? ~তাবাসসূম সেজুথী~
Read all reviews on the Boitoi app