

বিয়ের বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও মা হতে না পারার তীব্র কষ্ট কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল সিঁথিকে। উপরওয়ালার কাছে আকুলভাবে প্রার্থনা করার পর খুব বেশি অপেক্ষা করতে হলো না। খুশি খুশি মন নিয়ে অদ্ভুত ভালোলাগার রেশ যখন তুঙ্গে ঠিক তখনই উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে। প্রথমদিকে সিঁথি সন্দেহ করে সজলকে। মনে মনে ভাবে, তার প্রেগন্যান্সির সময়টাতে সজল হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আসলেই কি তাই? সিঁথির অনুমান কি ঠিক নাকি সবটাই মিথ্যে? ওর বান্ধবী লোপা কোথা থেকে ফিরে এসেছে এতদিন পর? এসব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে "প্রতিহিংসা" বইটি।
"গল্পের নাম ‘প্রতিহিংসা’। কানিজ ফাতেমা সোমা আপুর লেখার সঙ্গে এটি আমার দ্বিতীয় পরিচয়। আগের বইয়ের মতো এবারও তিনি মুগ্ধ করলেন। এত দুর্দান্ত থ্রিলার প্লট, নিখুঁত চরিত্র নির্মাণ এবং গল্পের প্রতিটি স্তর যেভাবে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। সজল, সিঁথি, লোপা, সুমনা, নিশা ও সীমা—প্রতিটি চরিত্রই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গল্পের বুনোটে দারুণভাবে মিশে গেছে। কোথাও কাউকে অপ্রয়োজনীয় মনে হয়নি; বরং প্রত্যেকেই গল্পকে আরও শক্তিশালী করেছে। টানটান উত্তেজনা আর রহস্যের আবহে কখন যে পুরো দুপুর কেটে গেল, টেরই পাইনি। শেষ পর্যন্ত গল্পটি আমাকে এক অসাধারণ পাঠ-অভিজ্ঞতা উপহার দিয়েছে।"
গল্পের নাম ‘প্রতিহিংসা’। কানিজ ফাতেমা সোমা আপুর লেখার সঙ্গে এটি আমার দ্বিতীয় পরিচয়। আগের বইয়ের মতো এবারও তিনি মুগ্ধ করলেন। এত দুর্দান্ত থ্রিলার প্লট, নিখুঁত চরিত্র নির্মাণ এবং গল্পের প্রতিটি স্তর যেভাবে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। সজল, সিঁথি, লোপা, সুমনা, নিশা ও সীমা—প্রতিটি চরিত্রই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গল্পের বুনোটে দারুণভাবে মিশে গেছে। কোথাও কাউকে অপ্রয়োজনীয় মনে হয়নি; বরং প্রত্যেকেই গল্পকে আরও শক্তিশালী করেছে। টানটান উত্তেজনা আর রহস্যের আবহে কখন যে পুরো দুপুর কেটে গেল, টেরই পাইনি। শেষ পর্যন্ত গল্পটি আমাকে এক অসাধারণ পাঠ-অভিজ্ঞতা উপহার দিয়েছে।
Read all reviews on the Boitoi app
বেশ মনোযোগ দিয়ে গল্পটা পড়তে লাগলাম, আলমারির ভিতর নীল বক্স থেকে চিঠি পাওয়ার ব্যাপারটায় সন্দেহও লাগছিলো সজল বোধহয় অন্য কারো সাথে সম্পর্কে আসলে জড়িয়েছে। কিন্তু সজলের কথা শুনে মনে হয়েছে নাহ সব পুরুষ একরকম হয়না। যাক পরবর্তীতে এই চিরকুটের রহস্য পাওয়া যাবে। শেষে একদম মন খারাপই হয়ে যাচ্ছিলো লোপা কি তবে সুমনা আর সিঁথি কে মেরেই ফেলবে। ভাগ্যিস সজল এলো ঠিকসময়ে। ভীষণ সুন্দর একটা গল্প পড়লাম ❤️
প্রতিহিংসা কতটা ভয়ংকর হতে পারে তা বেশ ভয়ংকরভাবেই লেখিকা ফুটিয়ে তুলেছেন। মাঝখানে বুঝতেই পারছিলাম না কী হচ্ছে, কেন হচ্ছে, কে করছে। একপর্যায়ে গিয়ে নিঃশ্বাস আটকে আসছিল। দারুণ একটা থ্রিলার গল্প। লেখিকা নিয়মিত লিখে গেলে আমরা সামনে আরও চমৎকার সব গল্প উপহার পাব আশা করছি।
" প্রতিহিংসা " মানুষকে বিনাশ করে। কিন্তু গল্পে আসলে কী এমন ঘটেছে? লোপা - চরিত্রের এমন করুণ অবস্থা নাও হতে পারত। হয়তো সে কখনো নিজেকে শোধরাবার চেষ্টা করে নি। সজলকে ভালো লেগেছে। মানুষটা বুদ্ধিমান। না হলে সিঁথির খবর ছিল! আসলে পূর্ব পরিচিতির সূত্রে বর্তমান সময়ে এসে কাউকে বিশ্বাস করা ঠিক না। পাঠক পড়ে দেখবেন গল্পটা, আশা করি খারাপ লাগবে না।
গল্পটায় একটা গতিময়তা ছিল, একটানে পড়ে ফেলার মতো আকর্ষণ কাজ করছিল। সহজ, সাবলীলভাবে লেখায় পড়তে ভালো লেগেছে।