

আচ্ছা আমি তো দেরি করিনি।কখনো ভুল বুঝি নি তোমায়।তুমি এক দিন বলেছিলে নদী দেখতে যাবে।আমি তার মাঝে গভীরতা খুঁজিনি খুঁজেছি ভালোবাসা।আমি গিয়েছিলাম।সে নদী একুল ওকুল তবে তার চেয়ে গভীর ছিল তোমার দুটি চোখ, তুমি বলেছিলে"কবিরা হয়তো চোখের ভাষা খুঁজে, মুখের নয়" আমি বলেছিলেম"যে ভাষা মুখে ফোটে না তা ফোটে চোখে,আর কবিরা সে ভাষার সন্ধানে ছুটে।" তুমি হেসেছিলে গভীর হেসেছিলে।হ্যা মানছি সে হাসি মিষ্টি ছিল।ঠিক বসন্ত সকালের হাওয়ার মতো।যে হাওয়া আমাকে লাখো প্রশ্নের মাঝে দার করায়।সে শুধু হাওয়া না প্রকৃতির ভাষা।সে আমাকে বলতে চাইছে "কবি তুমি আমার কথা শুনো।আমি আমার মাঝে লাখো বছরে রেখেছি হাজার কথা লুকিয়ে। এক কবির কাছে আমার আত্তকথন জানাবো বলে।"