

“তিন সপ্তাহ পর সকালে অনিয়ম রিহান’কে বলছে, সকাল সকাল এতো আয়োজন কীসের রে?” “তোমার জন্য মেয়ে দেখতে যাব আজকে জানো না?” “রিহানের সদ্য জবাবে অনিয়ম বলে উঠে, আমি না বলেছিলাম আমার পছন্দের মেয়ে আছে এরপরেও আবার মেয়ে দেখতে যাচ্ছে কেনো?” “সে তুমি বাবা’কে গিয়ে জিজ্ঞাসা কর”। “তাহলে তুই এখানে কি করিস যা, নিচে যা”। “গত কয়েকদিন ধরে কার সাথে যে এতো কথা বল তুমি বুঝি না। আগে তো তাও তোমার ঘরে আসতে পারতাম। এখন তো যখনি আসি তখনি কথা বলতে দেখি”। “তুই যাবি না মার খাবি?” “হ্যাঁ যাচ্ছি। তুমি কথা বল”। “রিহান আহিয়মের ঘর থেকে চলে যেতেই। অনিয়ম আহিয়ার ফোন রিসিভ করে বলে, ‘গুড মরনিং’”। “আপনার গুড এখনি ব্যাড হয়ে যাবে খবর শুনলে”। “কেনো কি হয়েছে?” “আজকে আমাকে দেখতে আসবে”। “ও! ভালো তো তা কি করবে ভাবছো?” “দেখেন সকাল সকাল কিন্তু মজা ভালো লাগে না”। “আচ্ছা যাও মজা বাদ। আর তোমাকে যে দেখতে আসছে তাকে বিয়ে করে ফেলো”। “বিয়ে করে ফেলো মানে! কিছু হয়েছে আপনার? মাথা কি ঠিক আছে?” “বললাম না বিয়ে করে ফেলতে”। “কি হইছে আপনার?” “কিছু না ফোন রাখো”। “ও! বুঝতে পেরেছি ক’দিন আগে আসতে বারণ করেছিলাম বলে এতো রাগ?” “কই না তো!” “সেদিন আপনাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বারণ করেছিলাম কারন ঐদিন বাবার মৃত্যু বার্ষিকি ছিল তাই”। “ফোন রাখ। আর বিয়েতে রাজি হয়ে যেও”। “আমি কিন্তু কান্না করব?” “ফোন রাখো”। “কি হইছে বলবেন তো। গতকালকেও না রাতে ভালোভাবে কথা বললেন”।
খুব সুন্দর গল্পটা 🥰🥰🥰 পরবর্তী খন্ড কবে দিবেন।
Read all reviews on the Boitoi app
পরবর্তী খন্ডও চাই
রোমান্টিক গল্প হিসেবে খুবই ভালো লেগেছে 😊। তবে থ্রিলার হিসেবে গল্পটা মনে হয়নি।কারন গল্পতে অনিয়ম এর রিচার্স সম্পর্কে কোনো ধারনাই স্পষ্ট ভাবে বলা হয়নি।আহিয়ার বাবা বেঁচে থাকলে অবশ্যই আহিয়ার মা জানার কথা।এসব বিষয় ও সঠিকভাবে জানানো হয়নি🙂।তবে এসব বিষয়ে জানতে হলে অবশ্যই ২য় অংশের জন্য অপেক্ষা করতে হবে।তবে আমার মতে গল্পটা যেমন রহস্য দিয়ে শুরু হয়েছে, তেমন কিছু একটা রহস্য রেখেই গল্পটার প্রথম অংশের ইতি টানলে ভালো হতো....🙂এতে পাঠক-পাঠিকার আগ্রহ বজায় থাকতো ও ২য় অংশের জন্য অপেক্ষা বেশী থাকতো😊।তবে নতুন হিসেবে যথেষ্ট ভালো ছিলো গল্পটা।আর গল্পে ঘড়ি দিয়ে কাল্পনিক ধারণাটা সত্যিই দুর্দান্ত ছিলো,খুবই সুন্দর ও নতুন চিন্তাধারা ছিলো🥰।আমার কাছে তো অনিয়ম ও আহিয়ার ভালোবাসা প্রকাশের মুহূর্তটা অনেক ভালো লেগেছে❤️, বিশেষ করে শাপলার রাজ্যে বসে, শাপলা পছন্দ করা মানুষকে,শাপলা দেখতে নিয়ে আসা মানুষের ভালোবাসা প্রকাশটা খুবই অদ্ভুত সুন্দর ছিলো😊😊।।আর শাপলা পছন্দ করা মেয়েটার দীর্ঘ কয়েক বছরের নীরব ভালোবাসাটা ও খুবই নিখুঁত সুন্দর☺️☺️। খুবই ভালো হয়েছে....।।