
একজন অনুপমা, জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে খুঁজে ফিরছে তার কিশোরী বয়সের সেই প্রেমিকাকে, বন্ধন ভেঙ্গে হতে চাইছে মুক্ত। একজন আহমদ, বিশ্বাসী পুরুষ- যে তার দৃষ্টি নত রাখে, সে খুঁজে ফিরছে সেই সত্ত্বাকে যাকে সে অনুভব করে সমস্ত হৃদয় দিয়ে। এক সময় সে পেয়ে যায় তার রব'কে! তার রব তাকে ভালোবাসে। একটি ছেলে, যে বড় হতে হতে ছাড়িয়ে গেছে আজ তার মায়ের আঙিনা। মায়ের চোখে আজ নিরন্তর মাকড়সা জাল বুঁনে। জীবনের রঙে প্রাণ পায় গল্প। আর গল্প জমা হয় স্মৃতির খামে। এ খাম যখন তখন ভিজে যায় চোখের জলে। এমনও হয় যখন জীবন ছাঁপিয়ে যায় জীবনকে! কখনও মানুষ ভোগে পরিচয় সংকটে। প্রশ্ন ওঠে, কী এ লাশের পরিচয়? কখনও জীবন সুপারম্যানের মতো ডাইনামিক, আবার কখনও জীবনের বসবাস ঐ চোরাগলি- তে।
Khub valo laglo...
Read all reviews on the Boitoi app
এক কথায়, অনবদ্য একটি বই। 💝