

"তুমি রূপবতী। তুমি গুণবতী। তুমি সুবাষিনী। তুমি সুহাসিনী। তুমি মায়াবীনি। তুমি আমার প্রেয়সী। তুমি কেনো নিজে শেষ হয়ে, আমাকে আলো দিতে যাবে। দরকার পড়লে, এই নিয়ম আমি বদলে দিব। আমি হবো মোমবাতি। আমি তোমাকে রক্ষা করতে করতে নিজে শেষ হয়ে যাব। তবুও তোমাকে শেষ হতে দিব না। তুমি যে আমার মায়াবতী। তোমার দু-চোখে দেখেছি। আমার সর্বনাশ। তোমার পেছনে ছুটতে গিয়ে, যদি আমি নিঃস্ব হয়ে যাই। তবে সবকিছু হারাতে আমি রাজি আছি। আমার সবকিছু হারিয়ে, আমি তোমাকে চাই মায়াবতী। ফাহিমের কথায় বিস্ময় নয়নে আরাবি ফাহিমের দিকে দৃষ্টিপাত করে রেখেছে। মানুষটাকে কথার জালে হারিয়ে দেওয়া এতটা সহজ নয়। আরাবি থামলো না। সে মানুষ টাকে হারিয়ে দেওয়ার যুদ্ধে নেমে পড়লো। "
#গল্প_রিভিউ ই-বুকঃ #দুঃখবিলাসী লেখিকাঃ #ফাবিহা_বুশরা_নিমু 💫 কাহিনী সংক্ষেপেঃ আরাবি নামক এক কিশোরী। যে কি চোখের সামনে নিজের মা বাবাকে খু”ন হতে দেখেছিল তাও নিজের ৯ম জন্মবার্ষিকীতে। তখনি সে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে নিজের হাতে তার মা বাবার খু"নিকে শা*স্তি দিবে। যার হৃদয়ে ছিল পুরুষ জাতির প্রতি প্রচন্ড ঘৃ*ণা! কি জন্য জন্মছিল তার পুরুষদের প্রতি ঘৃ*ণা? তখনই বসন্তের হাওয়ার মতো আগমন ঘটে ফাহিমের যে কি না নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আরাবি নামক দুঃখবিলাসীনির দুঃখ, কষ্ট ঘুচাতে মত্ত হয়েছিল। যে কি না আরাবির মনে তার জন্য ভালোবাসার বীজ বপন করেছিল। তখনই হঠাৎ ঝড় উঠে তাদের সুখের রাজ্যে। আরাবি জানতে পারে তার মা বাবার খু"নি তারই ভালোবাসার মানুষটি! কি হয়েছিল পরে? আরাবি কি পেরেছিল বাবা মায়ের খুনের প্রতি"শোধ নিতে? নাকি ভালোবাসার মানুষ বলে তাকে শা"স্তি দিতে পারে নি? আর কেনই বা ফাহিম তার বাবা মাকে খু"ন করেছিল? নাকি এর ভিতরেও রয়েছে গভীর কোনো রহস্য! কি সে রহস্য? জানতে হলে পড়তে হবে ই-বই টা। 💫 গল্পের চরিত্র নিয়ে বলতে গেলে প্রতিটা চরিত্রকেই লেখিকা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ✨গল্পটাতে প্রধান ও অন্যতম চরিত্র হচ্ছে আরাবি। যার জীবনটাই বিষাদে ভরা। যার জীবনে সুখ নামক জিনিসটা ছিল অতি নগন্য। ✨ ফাহিম শেখ এই চরিত্রটা লেখিকা খুব সুন্দর করে গড়ে তুলেছে একদম নিখুঁত ভাবে তাকে নিয়ে কিছু বলার ভাষা নেই। আমি একদম স্পিচলেস। আমি চাইব প্রতিটি পাঠক তাকে নিয়ে পড়ে অনুভব করুক ☺️ ✨ শেফালী শেখ আরাবির শাশুড়ি যে কি না আরাবিকে সহ্যই করতে পারেনি মায়ের ভালোবাসা দেয়া তো দূর। ✨মুনিয়া খান (ফাহিমের ফুফু+আরাবির ফুফু শাশুড়ি) তিনি ফাহিমের সাথে নিজের মেয়েকে বিয়ে দিতে পারেনি বলে আরাবিকে সহ্য করতে পারেনি উঠতে বসতে কথা শুনাতো। ✨ এছাড়াও পছন্দ আরেকটা চরিত্র হচ্ছে আরাবির শুশুড় যাকে আরাবি বনফুল বলে ডাকে। যিনি আরাবিকে সাহায্য করেছিলেন বাবা মায়ের খু"নিকে খুঁজে বের করতে। 💫 পছন্দের কিছু লাইনঃ ⭐তুমি যদি হও আমার মৃ*ত্যু*র কারণ তবুও আমি তোমাকে করে নিব বরণ। ⭐"যাকে ভালোবাসা যায়। তাকে কখনো ঘৃ*ণা করা যায় না। আর যাকে ঘৃ*ণা করা যায়। সে কখনো ভালোবাসা হতে পারে না। তুমি যদি হও আমার মৃ*ত্যু*র কারণ। তবুও তোমায় ভালোবাসবো সারাজীবন। ⭐আমার জীবনে সুখ এসেছিল। সেটা ক্ষনিকের জন্য, কিন্তু দুঃখ এসেছিল সারাজীবনের জন্য তাই তো আমার দুঃখ নিয়েই পৃথিবীর মায়া ত্যাগ করলাম। " দুঃখবিলাসী। " 💫পাঠ্য-প্রতিক্রিয়াঃ গল্পটা পড়ছি ৩-৪দিন আগে। রিভিউ দিবো দিবো করে দেওয়া হয়নি অলসতা+ ব্যক্তিগত ব্যস্ততার কারণে যেহেতু আমি HSC পরীক্ষার্থী🙂 হাফ লিখেছিলাম বাকিটা সম্পূর্ণ করলাম মাত্র। রিভিউ লিখার সময় গল্পটা যে ৩-৪দিন আগে পড়েছি বুঝতেই পারিনি। মনে হয়েছিল এইতো একটু আগে পড়েছি। ✨লেখিকা গল্পটি সুন্দর, সাবলীল ও মার্জিত ভাষায় উপস্থাপন করেছেন। গল্পের কোথাও অপ্রয়োজনীয় কোনো কথা নেই। একদম ন্যা"কা"মো"বিহীন একটা রহস্যময়ী গল্প ছিল। রহস্য, রোমান্টিক, বিষাদ সব মিলিয়ে একদম হৃদয় ছুঁয়ে গেছে🫶🫰 নামটার মত গল্পটাও ইউনিক ভালো লেগেছে খুউব 🥳 💫 লেখিকা নিয়ে মতামতঃ লেখিকার সবগুলো গল্পই সুন্দর। তার লিখার ধরণ অসাধারণ। তবে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে তার লিখা ফেবুতে রানিং গল্প “স্মৃতির শেষ অধ্যায়ে তুমি”। ই-বুক টাও ভালো লেগেছে একটু ভিন্ন ধাঁচের। যেহেতু লেখিকার এটা প্রথম ই-বুক সেই হিসেবে লেখার ধরন নতুন হিসেবে মোটামুটি, সময়ের সাথে আরও ভালো করতে হবে। তবে ই-বুক এর ক্ষেত্রে লেখিকাকে বিশেষ অনুরোধ বানানের দিকে খেয়াল রাখবেন। যদিও তেমন ভুল হয়নি সামান্য তাও এই সামান্য ভুল ও যেন না হয়😒 💫ব্যাক্তিগত রেটিংঃ ৮.৫/১০ বিঃদ্রঃ এলোমেলো লিখেছি 😶 ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। © Rudiya Riya 🦋
Read all reviews on the Boitoi app