

আমার মনে হয় মিশুর জন্য আমেরিকায় গিয়ে সেটেল্ড হতে তেমন কোন অসুবিধা হবে না তবে আম্মু আর আব্বুর অনেক অসুবিধা হবে ওকে ছাড়া থাকতে। মিশু আম্মু আর আব্বুর আত্মার সাথে মিশে আছে। - সবসময় কি ভাই আর ভাবির সাথে থাকতে পারবে? মেয়ে যখন হয়েছে কখনো না কখনোতো বিয়ে দিতেই হবে। - চাচ্চু আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? - বুঝতে পারলাম না? কী বলতে চাচ্ছিস? - তুমি যদি বল তবে আমিই মিশুকে বিয়ে করব! - কিন্তু কেন? শুধু মাত্র ভাই ভাবির দিকে তাকিয়ে? তাহলে আমি বলব না। - আমিও প্রথমবার এই জন্য ই মানা করেছিলাম। মনটা কোন ভাবেই মানতে চায়নি যে আমি এমন কাউকে নিয়ে জীবন শুরু করব যাকে আমি জানি না, চিনি না, ভালোবাসি না। - ঠিক তাই। এমন জীবন খুব কষ্টের হয়। কোন কারনেই এমন ডিসিশন নেওয়া উচিৎ না। - নিজের মন পড়া যায় কি না জানি না, তবে ফিল করি। ফিল করি মিশু আমার ভেতর থেকে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ওর হাসিতে আমি হাসছি ওর মেজাজে আমি পুড়ছি। ওর চোখের পানিতে আমি ভেসে যাচ্ছি। আই রিয়েলাইজ আই আ্যাম ইন লাভ। আমার মনে আমি নেই, মন জুড়ে যেন ওরই বসবাস ওরই রাজত্ব। মিশু এখন আমার কথা শুনবে না, স্বপ্নভঙ্গার দায়ে ও মুখ ফিরিয়েছে আমার থেকে। কিন্তু তাতে মন একটুও ঘাবড়াচ্ছে না, বারবার বলছে শুধু কিছু সময়ের প্রয়োজন ওর আমার দিকে মুখ ঘোরানোর জন্য। আমার বিশ্বাস আমি মিশুকে জয় করতে পারব! অন্তর জুড়ে যার বসবাস সে দূরে গেলে আর কতই'বা দূরে যাবে? রাজত্বের টানে সে ফিরবে এই অন্তরে, এটা আমার বিশ্বাস। অতঃপর সজল কী পেরেছিল মিশুকে জয় করতে? মিশু কী ফিরেছিল ওর আপন রাজত্বে? অন্তরে বসবাস করে যেজন, সে কী সব দূরত্ব ঠেলে আবার ডুববে ভালোবাসার রঙিন স্বপ্নে? জানতে হলে পড়ুন সামাজিক রোমান্টিক জনরার উপন্যাস "অন্তরে বসবাস করে যেজন।"

একটা পরিচ্ছন্ন গল্প। মিষ্টি সুন্দর পারিবারিক কাহিনী নির্ভর এই গল্পে যেন বাস্তবতার ছবি ফুটে উঠেছে। সজল- মিশুর ভালোবাসাময় খুনসুটি, সম্পর্কের দোটানা কিংবা রিজেক্ট করে তাকেই গভিরভাবে ভালোবেসে ফেলা সত্যিই অসাধারণ এক মিশেল। অন্তরে বসবাস করে যেজন নামের সাথে গল্পের চমৎকার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বলে বোঝাতে পারবোনা কতটা ভালো লেগেছে সায়লা আপুর এই লেখা। দারুন ❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
খুব ভালো লেগেছে। একটা ঘোরের ভেতর ছিলাম।
গল্পটা পারিবারিক, সামাজিক, রোমান্টিক প্লটে লেখা। শুরু চমৎকার একটা পারিবারিক আবহের মধ্যে হলেও ধীরে ধীরে মিশুর শৈশব আর একাকিত্বের কথা পড়তে পড়তে মনে মনে দুঃখবোধ জেগে উঠেছে বারবার। আবার মিশুর চাচা চাচির এত আদর আর ভালোবাসা দেখে আনন্দও হয়েছে। মিশুর গ্রাম্য আচরণ মিলন ও কান্তার সাথে আন্তরিকতা, বন্ধুদের সাথে সুসম্পর্ক সবকিছুই ছিলো খাবারে এক চিমটি লবণের মতোই সুস্বাদু। সবমিলিয়ে গল্পটা পড়ার পুরো সময়টা পারিবারিক একটা আবহে ঘিরে ছিলো আমাকে। এবার আসি কিছু কমতির দিকে, গল্পটা অনেক বড় কিন্তু গল্পের মাঝামাঝি পথে কেমনজানি তাল হারায় গিয়েছিলো বলে আমার মনে হয়েছে। অনেক পর্বেই কেমন কাহিনি একঘেয়ে মনে হয়েছে। কিন্তু সজল আর মিশুর জন্য আবারও যেন প্রাণ ফিরে পেলো। কিছু প্রাকৃতিক জায়গার বর্ননা পড়তে দারুণ লেগেছে। কিন্তু কেন জানি মনে হয়েছে গল্পটা একটু বেশিই টানা হয়ে গেছে। তারপরও পারিবারিক গল্প হিসাবে পড়তে ভালো লেগেছে। লেখকের জন্য শুভকামনা রইল।
অনেক চমৎকার লিখেছেন আপা। অনেক দিন ধরে এটা বই আকারে পাওয়ার আশায় ছিলাম। ধন্যবাদ আপা।
নির্মল, সুন্দর. ভালোবাসার গল্প। সত্যি কথা বলতে কি, সায়লা সুলতানা লাকীর কোন গল্পই আমি মিস করিনা! এই গল্পটা অনলাইনে পড়েছি তারপরও কিনে শেল্ফে রেখে দিয়েছি, প্রিয় লেখকের গল্প বলে কথা! এই লেখকের লেখা প্রায় সব গল্পেই একটা সুন্দর পারিবারিক আবহ থাকে যা আমাকে মুগ্ধ করে।
সৌভাগ্যবতী মিশু, যাকে কেন্দ্র করে এতগুলো জীবন গল্পটা পড়ছি আর ভাবছি আসলেই মিশুর মতো জীবন হতো যদি, সূর্যের মতো সবসময় জ্বলজ্বল করে জ্বলছে ভালো হয়েছে আর আপনার লেখা আমার বরাবরই পছন্দ প্রিয় লেখিকা আরও কিছু গল্প আছে সেগুলো বই না করলে ই-বুকে দিয়ে দিন প্লিজ আরও ভালো লিখুন
সায়লা সুলতানা লাকী আপুর লেখনীর ভক্ত আমি। ফেসবুকে গল্পটা পড়েছিলাম। খুবই ভালো লেগেছিলো। তাই ইবুক আকারে আসায় দারুন খুশি আমি। মিশু চরিত্র টা অন্নেক প্রিয়। সাথে বাকি সবাই। কাহিনী টাও মন ছুয়ে যাওয়ার মতো। সবাইকে পড়ার অনুরোধ রইলো। অনেক শুভ কামনা আপুর জন্য। ❤️❤️
অন্তরে বসবাস করে যেজন পড়ে ভালো লাগলো। বাবা মার বিবাহ বিচ্ছেদের কারণে একেবারে বাচ্চাকাল থেকে বড় চাচাচাচির কাছে বেড়ে ওঠা মিশু। আর সজল ক্যাডেট কলেজে পড়ার জন্য বেশ ছোট বয়সে বাড়ি ছাড়া হয়। পরে সে পড়তে যায় আমেরিকায়। যার ফলে নিজের বাবা মার সাথেও সকলের বন্ডিং টা তেমন জোড়ালো হয়নি। মিশু আর সজল হলো এই উপন্যাসের প্রধান চরিত্র। ওদের দুজনকে কেন্দ্র করে উপন্যাস এগিয়ে গিয়েছে। মিশু সজলের পরিণতি জানতে পড়তে হবে অন্তরে বসবাস করে যেজন।
অসাধারণ লেগেছে।
আধা ভাঙ্গা পরিবারের মিশু'কে নিয়েই মূলত গল্পের বিচরণ। চাচা চাচীর আহ্লাদে হলেও স্বপ্নের জাল বুনে বড় হওয়া একরোখা মেয়েটা সত্যি সত্যি একদিন সজলের ভালবাসার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। মিশু আর সজল'কে জানতে হলে এই বইয়ের পৃষ্ঠা উল্টানোর বিকল্প নেই। লেখিকার প্রথম উপন্যাস হলেও বেশ সুখপাঠ্য বলেই আমার মনে হয়েছে।