

"আমার থেকে আজীবন এমন অবহেলাই পাবেন। যে বন্ধুর সাথে ছোটো থেকে বড় হলাম! তাকে হারালাম এক আপনার জন্য। আপনাকে আমি কি করে ক্ষমা করি বলুন?" "মন কি এতই সস্তা? একজনের উপর অনুভূতি জন্ম দিয়ে অন্য কারোর ভালোবাসা গ্রহণ করবে?" "আমরা মানুষ-রা ঠিক এই ভুল-টাই করি। যাদের আমরা ভালোবাসি না? আমরা ঠিক তাদের পিছনেই পরে থাকি। আর যারা আমাদের ভালোবাসে? তাদের ঘুরেও দেখিনা।" "ঠিক আপনার মতো বলুন? আপনাকে আমি ভালোবাসি! আপনি আমায় ঘুরেও দেখেন না। অথচ কেউ হয়তো আপনাকে আপনি যেমন আমায় অবহেলা করছেন? দেখা যেত তেমনই অবহেলা করলে! আপনিও তার পিছনে আদা জল খেয়ে লেগে আছেন। যেমনটা আমি আপনার পিছনে লেগে আছি।" "আমি যদি কারোর পিছনে লাগতাম! বিয়ে-টা সে রাজী না থাকলেও তাকেই করতাম। আপনাকে আর দেখতে আসতাম না।" "তাহলে আমার ক্ষেত্রে নিয়ম উল্টাবে কেন? বাড়ি বয়ে দেখতে যখন এসেছেন! আমি বিয়েতে মানা করবোনা।" "যা ইচ্ছে করুন। শুধু জেনে রাখুন আমার থেকে স্ত্রী-র মর্যাদা কখনও পাবেন না।" কথাটা বলেই রায়াদ হনহনিয়ে ছাঁদ থেকে নেমে এসেছিল সেদিন। সে তার কথা রেখেছে। স্ত্রীর মর্যাদা দিতে আজও নারাজ।
আপু ফেসবুকে কি গল্প লেখেন না
Read all reviews on the Boitoi app
আপু আমি পেজে তোমার যে ফ্যাণ ছিলাম তার থেকেও বড় ফ্যাণ হয়ে গেলাম অনেক সুন্দর হইছে শুধু একটু বানান গুলোর সমস্যা কিন্তু ব্যপার না অনেক সুন্দর হইছে ❣️❣️❣️❣️❣️❣️💝
#গল্প_রিভিউ ই-বুকঃ সে রোদ্দুর হতে চেয়েছিল লেখিকাঃ আর্শিয়া জাহান উর্মি 💫কাহিনী সংক্ষেপেঃ রিয়ানা নামক এক কিশোরী। যে কিনা রায়াদ শাহনেওয়াজ নামক গম্ভীর রগচটা ব্যাক্তিত্বসম্পূর্ণ মানুষকে বোনের বিয়েতে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। যদি ও সেই নিষ্ঠুর মানব তাকে ভালোবাসেনি। ২বছর ঘুরেও তার মনে অনূভুতি জাগাতে পারেনি রিয়ানা। কিন্তু ভাগ্য তাদের বিয়ে নামক এক পবিত্র বন্ধনে জুড়ে দিয়েছিল। তারপর কি হয়েছিল? রিয়ানা কি তার রায়াদের মনে ভালোবাসা সৃষ্টি করতে পেরেছে? নাকি পারেনি?? কি হয়েছিল তাদের জীবনে?? রিয়ানা কী রায়াদকে পেয়েছিল নাকি তাকে এক তরফা ভালোবাসার নিদারুণ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল?? 💫গল্পের চরিত্র নিয়ে বলতে গেলে প্রতিটা চরিত্রকেই লেখিকা খুব যত্নে গড়ে তুলেছে একদম নিখুঁত ভাবে ( মাত্র একটা পয়েন্ট অব ভিউতে লেখা গল্পটাতে অন্য ক্যারেক্টার গুলোকে যতটা স্পেস দেওয়া দরকার সেটা মাথায় রেখে বলছি ) ✨গল্পটাতে প্রধান ও অন্যতম চরিত্র হচ্ছে রিয়ানা। যার জীবনটাই শুধু দুঃখ কষ্টে ভরা। 🪄 রিয়ানাকে ভালোলাগার পাশাপাশি গল্পটাতে আরও একটা বিশেষ চরিত্র হচ্ছে আয়াত। অকল্পনীয় সুন্দর একটা চরিত্র, আমার ভিষণ পছন্দের। যে কিনা বোনকে মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছিল। 🪄রায়াদ শাহনেওয়াজ গম্ভীর, রগচটা ব্যাক্তিত্বসম্পূর্ণ একজন নিষ্ঠুর ব্যাক্তি। সাথে বোকাও। হুম, সে আমার দৃষ্টিতে নিষ্ঠুর ব্যক্তি, যে ঠিক ভুল যাচাই করার চেষ্টা করেনি। অবশ্য সে যখন নিজের ভুল বুঝতে পেরেছিল তখন কী সব ঠিক করতে পেরেছিল! জানতে হলে পড়তে হবে ই-বই-টা। 🪄জুবায়ের (আয়াতের স্বামী ) এই চরিত্রটা ও আমার ভিষণ পছন্দের। যে কি না রিয়ানাকে নিজের বোনের মত ভালোবেসেছে এবং পাশে থেকেছে সবসময়। 🪄 সম্পর্কের মাঝে ৩য় ব্যক্তি আসার সুযোগ পেলে সেই সম্পর্কের ভীত শক্ত থাকেনা। সাজ্জাদ চরিত্র টাও ঠিক তেমন। ⚡এছাড়া ও পছন্দের আরও কিছু চরিত্র রয়েছে যার মধ্যে 🪄 ফাতেমা খানম ( রিয়ানার শাশুড়ি ) ওনাকে শাশুড়ি বললেও ভুল হবে তিনি রিয়ানাকে নিজের মেয়ের মত ভালোবেসেছেন। রিয়ানার একটু হলেও মায়ের অভাব পূরণ করেছেন। 🪄 রোজা ( রিয়ানার ননদ) লেখিকা এই চরিত্রটাকে ও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন🫰 🪄 হানিফ হোসাইন এই চরিত্রটা খুব সুন্দর। পালিত বাবা হয়েও তিনি রিয়ানাকে কখনো নিজের মেয়ের থেকে কম ভালোবাসেননি। রিয়ানাকে সবসময় আগলে রেখেছেন। 🪄 সালমা বেগম রিয়ানার পালিত মা। তিনি রিয়ানাকে পছন্দ করেন না তাকে কখনো মায়ের ভালোবাসা দেয়নি। 🪄 ইয়াসিনঃ রায়াদের বাবা+ রিয়ানার শ্বশুড়। 💫 পছন্দের কিছু লাইনঃ ⭐"আকাশের এই গোধূলির রোদ্দুরের মতো আমার জীবন-টা সুন্দর হলে কি খুব বেশি ক্ষতি হতো?" ⭐"মন কি এতই সস্তা? একজনের উপর অনুভূতি জন্ম দিয়ে অন্য কারোর ভালোবাসা গ্রহণ করবে?" ⭐"আমরা মানুষ-রা ঠিক এই ভুল-টাই করি। যাদের আমরা ভালোবাসি না? আমরা ঠিক তাদের পিছনেই পরে থাকি। আর যারা আমাদের ভালোবাসে? তাদের ঘুরেও দেখিনা।" ⭐"আমায় দেখার অভাবে আপনি মরবেন নাকি?" "আপনি হীন আমিই মরে যাবো।" ⭐"আমি বেঁচে থাকতে আর আপনি আমার মনে থাকতে! এ জীবনে মুক্তি নেই আপনার। মন থেকে উঠে যান! আপনাকেও মুক্তি দিয়ে দিবো।" ⭐“আপনাকে আমি ভালেবেসে আমার আকাশের রোদ্দুর করে ছড়িয়ে রাখতে চেয়েছিলাম। ⭐“আপনার জীবন-টা রোদের আলোর মতল ঝকমকিয়ে দেওয়ার চেষ্টায় নেমেছিলাম। কিন্তু সুযোগ পেলাম না। হয়তো আমি যোগ্য না।” 💫পাঠ্য-প্রতিক্রিয়াঃ প্রথমে ভেবেছিলাম গল্পটা এখন পড়ব না যেহেতু আমি HSC পরীক্ষার্থী। কিন্তু ফ্ল্যাপ পড়েই এত অধৈর্য হয়েছি যে 🤦♀️ কী হয়েছিল পরে সেটা না জানা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। তাই পরশু নামিয়ে পড়ে ফেললাম। খুব সুন্দর একটা গল্প সাধারণের মাঝে অসাধারণ। একদম আমার হৃদয় ছুঁয়ে গেছে🫶🫰 লেখিকা গল্পটি সুন্দর, সাবলীল ও মার্জিত ভাষায় উপস্থাপন করেছেন। গল্পের কোথাও অপ্রয়োজনীয় কোনো কথা নেই। একদম ন্যাকামোবিহীন একটা গল্প। 💫 লেখিকা নিয়ে মতামতঃ আর্শিয়া ইসলাম উর্মি লেখিকার সবগুলো গল্পই সুন্দর। তার লিখার ধরণ অসাধারণ। তার প্রতিটা গল্পে তিনি নারী চরিত্রটাকে অনেক বেশি গুরুত্ব দেয় যেটা ব্যাক্তিগত ভাবে আমার ভিষণ পছন্দের। তবে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে রায়াদ, রিয়ানাকে লিখা ফেবুতে গল্প “রঙিন খামে বিষাদের চিঠি” তার পর এই “সে রোদ্দুর হতে চেয়েছিল” ই-বুক টা। লেখার ধরণ নতুন হিসেবে মোটামুটি, সময়ের সাথে আরও পাকাপোক্ত হবে। তবে ই-বুক এর ক্ষেত্রে লেখিকাকে বিশেষ অনুরোধ বানানের দিকে খেয়াল রাখবেন। যদিও তেমন বেশি ভুল হয়নি সামান্য তাও এই সামান্য ভুল ও যেন না হয়😒 ব্যাক্তিগত রেটিংঃ ৯/১০ (গল্পটা যদিও ১০পাওয়ার মত কিন্তু বানান ভুলের কারণে দিতে পারলাম না 💔 ) © Rudiya Riya
ফেসবুকে তোমার গল্প পড়েই রায়াদ রিয়ানা চরিত্র দুটো কে অসম্ভব পছন্দ হয়েছিলো। আর এই গল্পে তারা আবারও আমাদের মন জয় করে নিয়েছে।প্রতিটি চরিত্রই সুন্দর ছিলো। গল্পের নামের সাথে কাহিনী এলদম পারফেক্ট ম্যাচ করেছে।ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো আপু
তোমার লেখনী সবসময়ই আমার ভালো লাগে। গল্প পড়ার সময় মনের মধ্যে আন্যরকম আগ্রহ কাজ করে।সাবলীল ভাষায় লেখা তোমার প্রতিটা গল্পই আমার মন ছুয়ে যায়।বইটা আমি এক বসাতেই পড়ে শেষ করেছি। এন্ডিং ও দারুন ছিলো।
গল্প টা সুন্দর ছিলো, রিয়ানা চরিত্র টা দারুণ লাগছে 💝💝💝
আকাশের এই গোধূলির রোদ্দুরের মতো আমার জীবন-টা সুন্দর হলে কি খুব বেশি ক্ষতি হতো?"❤️❤️❤️❤️❤️❤️বহু দিন পর ভিতরটা নারা দিচ্ছে মনে হলো।রিয়ানা আর রায়াদ আগের বার যত টুকু গভীরভাবে ছুয়ে গিয়েছিলো তার চেয়ে অজস্রগুন বেশি মনে হচ্ছে এবার ছুয়ে গেলো।গল্পটা পড়ার পর থেকে এখন অব্দি ঠিক ঠাক গুছিয়ে উঠতে পারতেছিনা কি লিখা যায় আর কি লিখবো। রিয়ানা আর রায়াদকে আবার ও আমাদের মাঝে চাই বহুবার। ##### না পাওয়ার ব্যাথা একগুন!আর পেয়েও হারানোর ব্যাথা বুঝেছি শতগুন।💔💔💔
সব সময়ের মতোই তোমার লিখা আমার অনেক ভালো লাগে।সত্যি অসাধারণ একটা গল্প ছিলো আপু। নেক্সট গল্পের অপেক্ষাই রইলাম। আপনার গল্প গুলো সত্যি অনেক অনেক অনেক ভালো লাগে পড়তে 🌹🌹🌹🥰🥰❤️❤️
আপনার গল্পটা আমার অনেক ভালো লেগেছে, এক কথায় অসাধারণ লেখনি আপনার, আশা করি আগামীতে আরো ভাল গল্প উপহার দিবেন ! শুভ কামনা রইলো,, ভালোবাসা রইলো ❤️🌸
নাম অনুযায়ী গল্পটা একদম ঠিক ছিলো 🙂 খুবই ভালো লেগেছে তবে অনেক বানান ভুল একটু চেক করে পরে ই বুক টা প্রকাশ করবেন, বিয়ানা একটি অসাধারণ চরিত্র, যাকে না ভালোবেসে পারা যায় না।লেখনী ভালো ছিলো আরও ভালো ই বুক চাই😊