

মদিনায় হিজরতের পর মসজিদে নববিতে কোরআন শিক্ষা পুরোপুরি চালু হয়। বালক সাহাবিগণের সঙ্গে অনেক বয়স্ক সাহাবিও কোরআন পড়া শিখতেন। সে যুগে নবীজির যেসব সাহাবি কোরআন হিফজ করেছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আবু বকর, উমর ইবনে খাত্তাব, তাঁর পুত্র আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, উসমান ইবনে আফফান, আলি ইবনে আবু তালিব, আবু হুরায়রা, উবাই ইবনে কাবসহ আরও অনেকে।