

এই বিয়েটা ভুলে যা রিদু। এটা জাস্ট একটা এক্সিডেন্ট। আমরা আগে যেমন ছিলাম, এখনও তেমনই থাকবো। একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা আজকের রাতটাকে। তোকে নিজের স্ত্রী হিসেবে মানি না আমি। আর এই বিয়ের কথা তুই আর আমি ছাড়া বাকী কেউ যেন ভুলেও জানতে না পারে। এই বিয়ের কোনো ভ্যালু নেই আমার কাছে৷ তোর কাছেও না থাকাটাই বেশি ভালো হবে। গট ইট?" রিদিশা কিছু না বলে নিষ্প্রাণ চোখে শুধু ইফাজকে দেখছিলো। রিদিশা কিছু বলার আগেই সেই লোকটা টর্চ হাতে ওদের সামনে এসে বললো, --"চলো। হোটেলে পৌঁছায় দিয়া আসি।" ইফাজ কিছু না বলে লোকটার সাথে হাঁটা ধরলো। রিদিশা আগের জায়গাতেই দাঁড়িয়ে রইলো। ইফাজ পেছন ঘুরে রিদিশাকে বললো, --"খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত পা চালা, হোটেলে ফিরতে হবে আমাদের।" রিদিশা চোখের পানিটা মুছে হাঁটতে শুরু করলো ওদের পেছনে। ইফাজকে দেখে ছেলেটা ফোন পকেটে ঢুকিয়ে নিলো। ইফাজ ছেলেটাকে ক্রস করে যাওয়ার সময় এমন একটা লুক দিলো যাতে ছেলেটা ঘাবড়ে গেলো প্রচুর। তারপরদিন সকালেই ইফাজ রিদিশা আর রিফাজকে নিয়ে ঢাকায় ফিরে আসে। রিদিশার'ও অবশ্য ইচ্ছে ছিলো না আর ওখানে থাকার।
গল্পের প্রধান চরিত্রগুলোর সাথে আমার ব্যক্তিগত কিছু মিল আছে।এই যেমন আমার নিকনেমটাওতো রিদু।আরো আছে,তবে যাই হোক অরনিশা আপুর লেখা মানেই জাদু।খুব ভালো লেগেছে গল্পটা❤️
Read all reviews on the Boitoi app
বেশ ছিমছাম, সোজা মিষ্টি একটা ভালোবাসার গল্প । কোথাও যেন কোনো আক্ষেপ নেই, কষ্ট নেই । আছে শুধু শান্তি আর মিষ্টি মিষ্টি এক সুবাস । এরকম ধরনের পটভূমিতে গল্প পড়লে মাঝে মাঝে বেশ ভালোই লাগে । । এ ধরনের গল্পতে পটভূমি বেশ সাধারণ হয়, সেখানে বেশ মিষ্টি এক আবহ দিয়ে গল্পটি সাজানো হয়েছে । যদিও গল্পে গভীরতা খানিকটা কম, তবুও বেশ লাগায় ।
অসম্ভব সুন্দর একটা ই-বুক।ইফাজ রিদিশির দুষ্ট মিষ্টি ভালোবাসা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে গল্পে।খুব সুন্দর লেখনি।এত্তোগুলো ভালোবাসা অরনিশা সাথী আপু 🥰🥰
অসম্ভব সুন্দর একটা ই-বুক। ইফাজ রিদিশার ভালোবাসা ও খুনসুটি প্রকাশ পেয়েছে গল্প টার মধ্যে ।সব মিলিয়ে অসম্ভব সুন্দর হইছে গল্প টা। দোয়া করি আপু নতুন নতুন গল্প নিয়ে সামনে এগিয়ে যাও।
খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প পড়লাম। ইফাজ- রিদু দুজনেই ভীষণ ভালো লাগছে।
অসম্ভব সুন্দর হয়েছে গল্পটা। তোমার গল্প বরাবরই আমার পছন্দ। অসম্ভব সুন্দর লেখনী। ইফাজ আর রিদিশার দুষ্টু মিষ্টি ভালোবাসায় গল্পটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।সাথে রিফাজ আর রিদিশার কাজিন বাদেও যে বন্ধুত্বের সম্পর্কটি খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। পরিশেষে ভালোবাসা । আশা করি আরো সুন্দর গল্প আগামীতে পাবো।
Oshomvob sundor chilo golpota apur golpo sob somoy valo lage ar etao tar modde ekta chilo ridu ar ipajer khun suti valobasa ar valo laga miliye amar kase oshadharon lagse ❤️❤️
আমি বরাবরই আপনার লেখার ভক্ত,,,এই গল্প টা অসাধারন এক ভালবাসার গল্প,,, অসাধারণ অনুভূতি সম্পন্ন, নিখুঁত ভাবে মনের আদান_প্রদান, অজান্তেই সমস্ত সত্তা জুড়ে নিখাদ ভালোবাসার বসবাস __সবচেয়ে বেশি ভালো লেগেছে সবকিছু হালাল ভাবে উপস্থাপন করা হয়েছে,,, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন পরিচ্ছন্ন নিটোল ভালবাসার গল্প উপহার দেয়ার জন্য,,, ভালবাসা রইলো 💞💞💞
Ai golpo ta asole onk sundor r valobasar akta golpo romance kunsuti sob miliya osadaron amn amn golpo jano aro pai 🥰🥰