
এই গল্পে ভালোবাসা, বন্ধুত্ব, একান্নবর্তী পরিবারের আন্তরিকতা সব কিছু তুলে ধরা হয়েছে। মুক্তি ফুফুর বাসায় থেকে ঢাকা পড়াশোনা করে। ছোট বেলা থেকেই ফুফুর ছেলে প্রেম কে ভালোবাসে। কিন্তু প্রেম মুক্তির ভালোবাসা নেহাৎ ই ছেলেমানুষি মনে করে ফিরিয়ে দিয়ে কানাডা চলে যায়। মুক্তি প্রেম আর তার মাঝে শক্ত অভিমানের দেয়াল তৈরি করে দেয়। অন্য দিকে ডঃ আকাশ মুক্তিকে দেখে তার প্রেমে পড়ে যায়। মুক্তির একান্নবর্তী পরিবারের সব সদস্যের ডঃ আকাশকে পছন্দ হয়। ছোট বেলা থেকে মুক্তির বন্ধু আদ্রর ভালোবাসা, কেয়ার, দেখে একসময় মুক্তি বুঝতে পারে আদ্র তাকে খুব ভালোবাসে। কিন্তু আদ্র কোনো সময় মুক্তিকে মুখ ফুটে বলতে পারে না তার ভালোবাসার কথা। ঐ দিকে প্রেম যখন জানতে পারে মুক্তি তাকে সত্যিই ভালোবাসতো তখনই প্রেম কানাডা থেকে চলে আসে শুধু মুক্তির ভালোবাসার জন্য। কিন্তু মুক্তির সামনে তখন একদিকে পরিবারের পছন্দ ডঃ আকাশ। অন্যদিকে তার বন্ধু আদ্রর নিঃস্বার্থ ভালোবাসা। সেখানে প্রেম কোনো ভাবেই ঠাঁই পায় না মুক্তির কাছে। কিন্তু মুক্তি আসলে কাকে বেঁচে নিবে? তার অভিমানী ভালোবাসা কে? নাকি পরিবারের পছন্দ? নাকি বন্ধুর নিঃস্বার্থ ভালোবাসা?
খুবই ভালো
Read all reviews on the Boitoi app