

দ্রোহ, প্রতিশোধ,প্রতিহিংসা বইটিতে তিনটি থ্রিলার ছোটো গল্প রয়েছে।পাপ করলে তার প্রায়শ্চিত্ত করে যেতে হয়। দ্রোহের বশবর্তী হয়ে কেউ কেউ মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলে।" বুমেরাং" গল্পটিতে একদিকে কৈলাশ যৌতুক না পেয়ে পোয়াতী বউ অতসীকে নদীতে ডুবিয়ে মারে। তেমনি সীতেশ ওর ভালোবাসার মানুষকে না পেয়ে দ্রোহের বশবর্তী হয়ে কৈলাশকে মেরে ফেলে। "পর্দার অন্তরালে" বইটিতে হাসনা স্বামীর পরকিয়ার যন্ত্রণা সইতে না পেরে খুন করে নিজের যন্ত্রণার প্রতিশোধ নেয়। কতজন খুন করে হাসনা তার প্রতিশোধের রোজনামচার সমাপ্তি ঘটায় এটা জানতে হলে বইটি পড়তে হবে। আমার বিশ্বাস অনেক থ্রিলে ভরা গল্পটি পাঠকদের ভালো লাগবে। "প্রেমের করুন সমাপ্তি" গল্পটিতে তমাল প্রতিহিংসার বশবর্তী হয়ে ভালোবাসার মানুষটিকে নিশংসভাবে খুন করে। আমার প্রথম লেখা থ্রিলার গল্পগুলো পাঠকদের পড়ার আমন্ত্রণ রইলো।
পর্দার অন্তরালে টা অনেক ভালো ছিল। লেখনী এবং প্লট ভালো। লেখক কেঅনেক ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app
সাত সকালে চমৎকার তিনটি গল্প পড়লাম। প্রতিটি গল্পই অসাধারণ। পড়ার পরও এর রেশ থেকে যায়। অসাধারণ লেখনশৈলী। লেখিকার জন্য শুভকামনা রইল।