

পড়ছে ঝরে বৃষ্টির পানি যাচ্ছে ভেসে মেঝে বের হতে সে পারছে না আর, ভীষণ জ্বালা এ যে! ডালিম ভাবে না খেয়ে তার চলবে মোটামুটি কিন্তু ক্ষুধায় মরে যাবে ছোট্ট মেয়ে দু'টি। জল পড়ার স্থানে রাখা বাটি পানিতে ছুঁই ছুঁই বাটি খালি করে আবার রাখছে জায়গায় জুঁই। ব্যস্ততার এক ফাঁকে মা'কে জুঁই মেয়েটা সুধায়- 'খেতে দেবে কখন মা'গো, মোচড়াচ্ছে পেট ক্ষুধায়?' নিরুপায়ে ডালিম তাকে সান্ত্বনা দেয় মিথ্যে- 'খেতে দেব, আর কিছুক্ষণ বসো ধৈর্য চিত্তে।'