

মসলিন কিন্তু আমি কোনোদিনই চাইনি আমার তাঁতের শাড়িই বেশ। একটা নোলক দেবার ক্ষমতা তোমার আছে নিশ্চয়ই এতেই দেখবে কতকাল থাকে খুশির রেশ। এই! তোমার নূপুরের শব্দ ভালো লাগে তো? পায়ে আলতা, কপালের টিপ? নাকি বলবে তুমি রেগে- কীসের নূপুর, কীসের টিপ জ্বালাও উনুন, জ্বালাও ঘরের প্রদীপ!