
ত্রিশোর্ধ সালেহা ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে আজ মূকবধির! মায়ের মুখে এসব কথা শোনা আজ নতুন কিছু নয়। সুযোগ পেলেই রাহেলা বেগম উগরে দেন ভেতরের লুকানো সব জ্বালা। সালেহা তাতে কখনো মন খারাপ করে না। বরং অবস্থান বুঝে সবকিছু মানিয়ে নিতে শিখেছে সে। সে জানে তার সীমাবদ্ধতা। তবে, আজকের ঝড়টা একটু বেশিই যন্ত্রণায় ফেলছে সালেহাকে। বুকটাতে কেমন চিনচিন করছে! রাহেলা বেগম চেঁচামেচি করেই যাচ্ছেন...