

মানুষের জীবনে রূঢ় বাস্তব আর ছলনাময়ী স্বপ্ন -এই দুইয়ের দোলাচল চলে প্রতিনিয়ত। পথ চলতে গিয়ে আমরা কখনো আশায় বুক বাঁধি আবার কখনো স্বপ্নভঙ্গের যন্ত্রণাগুলো আমাদের করে ছিন্নভিন্ন। তারপরও নতুন স্বপ্ন আমাদের হাতছানি দিয়ে ডেকে নিয়ে যায় অনাগত ভবিষ্যতের দিকে। জীবন আমাদের সবকিছু হরণ করে নিঃশেষ করে দেয় আবার পরক্ষণেই দুহাত ভরে দেয় অন্য কোনো প্রাপ্তি দিয়ে। সম্পর্কের জালবন্দি জীবন ও মানুষের নিরন্তর ছুটে চলা আর নিয়তির নির্মম পরিহাস এই গল্পের মূল উপজীব্য।