

মেয়েটি ভাবুক হয়ে বললো, 'আমি আলো। চলো একটা জায়গায় নিয়ে যাই তোমাকে, যাবে?' মেহুর হাত ধরে আলো হাঁটা ধরে। একটা চিকন পথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় একটা ভাঙা ঘরের সামনে দাঁড়ায়। তারপর আলো বলে, 'আম্মা একজন মেহমানকে নিয়ে এসেছি।' ছেঁড়া শাড়ি পরা এক মহিলা হাসিমুখে বের হলেন। আলোর বাবা নেই। মাকে নিয়েই সে থাকে। মেহুকে দেখে মহিলাটি ঘরে মাদুর বিছিয়ে বসতে বলেন। মেহু চুপ করে থাকে। তার এসব অভিজ্ঞতা নতুন। এত ছোট ভাঙা ঘরে দম বন্ধ হয়ে যেতে চাচ্ছে মেহুর। তবুও সে বসে।