

বউয়ের মায়ের দুই বিয়ে হয়েছে তাতে বউয়ের দোষ কী? তাছাড়া দুই বিয়ে করা অন্যায় কিছু? বউয়ের কী এমন দেখলে যাতে করে তুমি এমন কথা বলছো? হালিমের মা পাশ থেকে বললো - ভাঙ্গা ঘরের মেয়ে কখনো ভালা হয় না। আমি যতজনকে দেখছি একটাও ভালা হয় না। উত্তর পাড়ার শেখ আলীরে চিনো না? ওই শেখ আলীর বড় মাইয়ার বিয়া হইছে আমার ছোড বইনের শ্বশুরবাড়ির এলাকায়। শেখ আলীর মাইয়ার ছোড দেওরে ভাঙ্গা ঘরের মাইয়া বিয়া করছিলো। দুই মাসের মধ্যে এমন সুন্দর পরিবারডা ভাইঙ্গা খান খান হইয়া গেছে। এহন সকলের আলাদা আলাদা সংসার। আগে ভাইয়ে ভাইয়ে কত মিল আছিলো। এখন কেউ কারো চেহারা দেহে না, কতা কয় না। আবিরের মা'কে বেশ চিন্তিত লাগছে। তিনি হালিমের মায়ের মুখের কথা শুনে চুপ হয়ে গেলেন। তারপর...
আমি বরাবর আপনার লেখা খুব পছন্দ করি।কারণ খুব সহজ ভাষায় ,সুন্দর সাবলীল উপস্থাপনা। যা আমাকে সত্যি মুগ্ধ করে।সেই মুগ্ধতা থেকেই প্রথম অনলাইন থেকে "ভাঙ্গা ঘরের মেয়ে " বই টি কিনে পড়লাম।খুব সুন্দর ভাবে আমাদের সমাজের কিছু মানুষের হীনমানসিকতার বাস্তব চিত্র তুলে ধরেছেন। পড়ে খুব ভালো লাগলো।এবং এই বইটি পড়ে আমি বেশ কিছু বিষয় শিখতে পেরেছি।দায়িত্ব কর্তব্য কিভাবে পালন করতে হয়। সমাজ প্রতি,পরিবার প্রতি বা ঘরের স্ত্রী প্রতি ন্যায় অন্যায়বোধ কেমন হওয়া উচিত একজন পুরুষের। তা খুব সাবলীল ও স্বল্প লেখায় বুঝিয়েছেন "ভাঙ্গা ঘরের মেয়ে " বইটি তে। আশা করছি অন্য পাঠকদের ও এই বইটি পরে ভালো লাগবে। অনেক অনেক শুভকামনা আপু ❤️
Read all reviews on the Boitoi app