

একটা ছোট্ট পুসিক্যাট হয়ে থাকতে চাই তোমার গৃহস্থালি আঙিনায় তোমায় আমি কিশোরীর প্রেম দিতে চাই তুমি তোমার সাদা বেড়ালটির কালো চোখের মায়ায় আসক্ত হয়ে নাম দেবে পুসিক্যাট। ক্যাটরিনা কাইফ তো হতে পারব না আর হতেও চাই না আমি তোমার পুসিক্যাট হতে চাই। পেজা তুলোর মতো নরম শরীরে তোমার স্পর্শে আমি বারবার বেড়াল হতে চাই প্রেমের লোভে আমি তোমার প্রেমিকা হতে চাই।