

প্রিয় পাঠক/পাঠিকা! আমি ক্ষুদ্র মানুষ; চেষ্টা করি শত সীমাবদ্ধতা সত্তেও মহান আল্লাহর বান্দাদের দ্বীনের পথে আহ্বান করতে। সাধ্যের সবটুকু দিয়ে দ্বীনের বুঝ জনপরিসরে তুলে ধরার এক আসমানি তাগাদা হৃদয়ে সর্বদাই অনুভব করি। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের হৃদয় নিংড়ানো অফুরন্ত ভালোবাসায় সিক্ত হয়ে অল্প সময়ের মধ্যেই 'চেতনা সিরিজ-০১'-এর 'জীবন গড়ার ডায়েরি' নামক বইটি আলোর মুখ দেখলো । আলহামদুলিল্লাহ! আমাদের সমাজে শিশু-কিশোর থেকে শুরু করে প্রায় প্রত্যেক মানুষই গল্প পড়তে ভালোবাসেন। গল্প শুনতে ভালোবাসেন। গল্পের আসরে বুঁদ হয়ে নানরুপ কাহিনি শুনতে ক্লান্তিহীনভাবে উদগ্রীব হয়ে থাকেন। এসব লোক যেন গল্প পড়ে তার পাশাপাশি জ্ঞানার্জন করতে পারেন তাদের কথা ভেবেই মূলত বইটি রচনা করা হয়েছে। আমাদের বিশ্বাস, শিক্ষণীয় এ গল্পগুলোতে শিশু-কিশোরসহ সবশ্রেণির পাঠকই উপকৃত হবেন, ইনশাআল্লাহ । প্রায় প্রতিটি গল্পের শেষে শিক্ষণীয় বিষয় সংযুক্ত করে দেওয়া হয়েছে। যাতে গল্পের মৌলিক শিক্ষাটি অনুধাবন করতে পাঠকের কষ্ট না করতে হয়। সেইসাথে পাঠকের নৈতিক চরিত্র ও সুস্থ মননশীলতা বিকাশে সক্রিয় ভূমিকা রাখতে পারে। বলাবাহুল্য গল্প বর্ণনার মূল উদ্দেশ্য এটাই। বইটিতে যেমন উপদেশে ভরপুর, তেমন হাসি রসে টইটম্বুর।
বইটি আমাকে জীবন চলার পথে অনেক অনুপ্রেরণা যুগিয়েছে। জুবায়ের ভাইয়ের নিয়মিত পাঠক আমি। আল্লাহ তার কলমে বরকত দান করুন। আমিন।
Read all reviews on the Boitoi app
বইটি পড়েআমার জীবনের অনেক অংশ সহজ হয়েছে অনেক সমস্যার সমাধান হয়েছে। আলহামদুলিল্লাহ।