

যশোরের মেয়ে জেরিন আর চট্টগ্রামের মেয়ে রেশমা ঢাকায় এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে ভর্তি হয়। তারা একই বাসায় রুমমেট হিসাবে থাকে। স্বাভাবিকভাবেই অতি সুন্দরী, বড়লোকের আদুরে কন্যা কিছুটা বোহেমিয়ান রেশমার সাথে মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে জেরিনের গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। একদিন হঠাৎ জেরিন আবিষ্কার করে রেশমা তার বিবাহিত এক সন্তানের জনক মামার সাথে প্রেম করে। জেরিনের ভাষায় "প্রেমকুমারী" রেশমার এমন অনেক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ওদের দিন কাটে। দুইজনের হাসি-আনন্দ, মান-অভিমান ও সংঘাত চলতে থাকে। কিন্তু দিন শেষে তারা পরস্পরকে ভালোবাসে। দুই বান্ধবীর গল্পে চলে আসে তাদের দুই পরিবারের আজানা কিছু কথা। রেশমা আর জেরিনের প্রেম হয় যথাক্রমে শুভ আর কামরুলের সাথে। কিন্তু শেষ পর্যন্ত কী হয় তাদের প্রেমের পরিণতি জানতে হলে পড়ুন আমার বান্ধবী রেশমা।
অনেক সুন্দর একটা উপন্যাস। প্রথম পৃষ্ঠা থেকে শেষের পৃষ্ঠা পর্যন্ত মুগ্ধতায় উপন্যাসটা পড়েছি। শেষের অংশ পড়তে পড়তে কান্না এসে পড়তেছিলো, কান্না ভেজা চোখ দিয়ে উপন্যাসটা শেষ করেছি। অসাধারণ একটা উপন্যাস। সবাইকে উপন্যাসটা একবার হলোও পড়ার অনুরোধ রইলো।
Read all reviews on the Boitoi app