

জীবন কেন এমন? স্বপ্ন হারিয়ে যায় ভেঙে দিয়ে যায় এই মন, এত চাই তবু কেন স্বপ্ন হয় না পূরণ। জীবন কেন এমন? প্রিয়জন হইনি কারো হয়েছি শুধু প্রয়োজন, এত ভালোবাসি তবু হইনি কারো আপন। জীবন কেন এমন? যাদের প্রতি আছে ভালোবাসা আছে প্রীতির বাঁধন, কষ্ট দেয় যে তারা এনে দেয় চোখে শ্রাবণ।