

সুনির্মল দেউরী সবুজ সকলেই শিল্পীর কণ্ঠ শোনে কথা শোনে না তার কেউ, জীবনের খেলাঘরে শিল্পী একা সয়ে যায় তীর ভাঙা ঢেউ। বাহবা তাকে দেয় গো সবাই যখন কণ্ঠসুধা করে পান, রাখে ক'জনা স্মরণে বল যবনিকা হলে তার গান? শিল্পীর জীবন শৈল্পিক নয় বন্ধুর পথ দিতে হয় পাড়ি, সঙ্গীত সাগরের অথৈ জলে একাই বাইতে হয় তরী।