

“আমি আপনাকে বিয়ে করবো না।” উৎসব শান্ত গলায় বলল, “কাকে করতে চাস? ওই সৈকতকে?” অসহায় চোখে তাকালো ঋত্বিকা। তবে এক সেকেন্ডও নজর টেকাতে পারলো না উৎসবের চোখে। চোখ নামিয়ে বলল, “আমি বিয়েই করতে চাই না, কাউকে না।” “কেন? সৈকতের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে এখন সন্যাস নেওয়ার শখ জেগেছে?” “এখানে সৈকতকে কেন টানছেন?” “তো কাকে টানবো? জয়কে?” “আবার জয়?” “জয়কেও না? তাহলে মনিষকে?” “উফফ! আমার সমস্যা ওই হারামিগুলা না, আমার সমস্যা....” “মাই গুডনেস! কি বললি তুই?” মুখে হাত চেপে বিস্ময়কর প্রতিক্রিয়ায় চোখ বড়বড় করে বলল উৎসব। থতমত খেল ঋত্বিকা। বিভ্রান্ত হয়ে বলল, “কি বলেছি?” “ওদের হারামি বললি? ওরা শুনলে কতো কষ্ট পাবে জানিস? জয় তো বোধ-হয় কেঁদেই ফেলবে। আর মনিষ! কি কিউট একটা ছেলে। ইমোশনাল! ও এসব শুনলে সুইসাইডও করতে পারে। এসব বলে না বাবু, পাপ লাগবে!”
"আপনার লেখালেখি পড়ার আলাদাই মজা আছে। এটাও তার ব্যতিক্রম নয়। আমার কাছে এই গল্পটাও ভালো লেগেছে! এভাবে আরো গল্প লিখে যান লেখিকা আপনার সকল পাঠক/পাঠিকাদের জন্য।😊"
আপনার লেখালেখি পড়ার আলাদাই মজা আছে। এটাও তার ব্যতিক্রম নয়। আমার কাছে এই গল্পটাও ভালো লেগেছে! এভাবে আরো গল্প লিখে যান লেখিকা আপনার সকল পাঠক/পাঠিকাদের জন্য।😊
Read all reviews on the Boitoi app
অসাধারণ
অনেক সুন্দর হয়েছে
ই বুক টা দারুন রোমান্টিক ছিলো। একদম খুনসুটিময়। দারুন ছিলো লেখিকা আপু
“হৃদয়ের আঁকিবুঁকি” নামকরণ টাই কি সুন্দর তাই না! আমারতো অসাধারণ লেগেছে। সত্যিই খুব সুন্দর গল্পটি। উৎসব আর ঋত্বিকার হৃদয়ের আঁকিবুঁকি তারা কখনই প্রকাশ করেনি একে অপরকে। কিন্তু উৎসবের যত্ন, আগলে রাখা, শাসন করার মাধ্যমে সে ঋত্বিকার প্রতি তার অসীম ভালোবাসা প্রকাশ করেছে। অশ্লীলতা, অশান্তি ছাড়াই সুন্দর প্লটের, সুন্দর লেখনশৈলীর অসাধারণ সুন্দর একটি গল্প। এতো সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা লেখিকা আপুকে।
#রিভিউ #হৃদয়ের_আঁকিবুঁকি(ই-বুক) #গুঞ্জন_চৈতী "হৃদয়ের আঁকিবুঁকি" নামটা কি সুন্দর না! নামের মতো গল্পটাও বেশ সুন্দর, অশ্লীলতা বিহীন, সাধারণ থিমের অসাধারণ আর মন ভালো করে দেওয়ার মতো। গল্পটা ছোট ছিলো একদম এইটুকুন যা আমার পড়ার তৃষ্ণা না মিটিয়ে আরো বাড়িয়ে দিলো। ভালোবাসা হৃদয়ের এক সুপ্ত অনুভূতি। আমরা যাদের ভালোবাসি তাদের সামনে প্রকাশ করি না,করতে চাই না, কিন্তু চাই তারা যেনো আমাদের ভালোবাসাটা বুঝে নেয়। আবার তাদের নিয়ে সুপ্ত অনুভূতি গুলো হৃদয়ে আঁকিবুঁকি করি, যত্ন করে একদম সাজিয়ে গুছিয়ে। গল্পটাও ঠিক এইরকম ছিলো, ভালোবাসা গুলো সুপ্ত ছিলো, গল্পের বাকে বাকে যা প্রকাশ পেয়েছে ঝ'গ'ড়া, খু'ন'শু'টি, যত্ন, রা'গ, মান-অভিমানের মাধ্যমে। সবকিছু বাদ দিয়ে আমি শুধু উৎসব আর ঋত্বিকার ঝ'গ'ড়া'টাই বেশি উপভোগ করেছি আর উপভোগ করেছি উৎসবে প্যা'চানো কথাগুলো, তিল কে কি করে তাল বানানো যায় তা উৎসবের থেকে শেখা উচিত। একদম ছোট একটা গল্প। হাতে গোনা অল্প কয়েকটা চরিত্র ছিলো গল্পটায়। উৎসব: রা'গ'চ'টা তবে বুদ্ধিমান, শাসনের আড়ালে যত্ন নেওয়া, আর উল্টাপাল্টা লজিক দিয়ে ঋত্বিকাকে কু'পো'কা'ত করার মতো একটা চরিত্র। খানিকটা গু'ন্ডা, মা'স্তা'ন ভাবও আছে তবে খুব ভালো দায়িত্ববান একটা ছেলে। ঋত্বিতাকে সব সময় বিপদ থেকে আগলে রেখেছে হোক সেটা সামনে থেকে নয়তো আড়ালে। গুঞ্জন চৈতীর গল্পের নায়ক গুলোর মধ্যে ঔড়বের পর এই উৎসদাকে ভীষণ ভালো লাগলো। ঋত্বিকা: চঞ্চল একটা মেয়ে সাথে একটু আধটু অভিমানী আর একটু বোকা। উৎসবের কথার বিপরীতে কোন কাজ করলেই তাকে বি'প'দে পড়তে হয়। আর ঋতু রানী শুধু সেই কাজটাই করে মানে উৎসব যা বলে তার উল্টোটা। ঋত্বিকার হৃদয়ের আঁকিবুঁকি নামক ডায়েরির অংশটুকু পড়ে বেশ অবাক হয়েছিলাম।অনুভূতি মেশানো ডায়েরির লেখাগুলো পড়ার আফসোস থেকে গেলো আমার! প্রদীপ কুমার: ঋত্বিকার বাবা। মা ম'রা মেয়েকে একাই বড় করেছেন যত্ন দিয়ে, আদর দিয়ে, খুব আল্হাদ করে। চরিত্রটা সুন্দর ছিলো।বিশেষ করে নিজ হাতে রান্না করে মেয়ে আর মেয়ের জামাইকে খাওয়ানোর অংশটুকু আমার অনেক ভালোলেগেছে। সাবিত্রী দেবী: অমায়িক একটা চরিত্র। গল্পটায় আমার সবচেয়ে প্রিয় চরিত্র শ্বাশুড়ি রূপি এই মা তার আগের মামুনি রূপটাও প্রিয়। মা ম'রা ঋত্বিকাকে মেয়ের মতো ভালোবেসেছেন। একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী। সৈকত: হা'রা'মি একটা। কি পরিমাণ মি'থ্যুক বাপরে বাপ। য় আর ই প্রত্যয়ের মাঝে গোঁজামিল করে ফেসবুকে করা তার পোস্টটা পড়ে প্রচুর হাসি আসছিলো। সাথে রা'গ আর বি'র'ক্তি। লেখিকার লেখনি বরাবরের মতোই সুন্দর। মাশাআল্লাহ। ছোট গল্পটাও সুন্দর একটা অনুভূতিতে পূর্ণ ছিলো আর ছিলো টক ঝাল মিষ্টি। প্রিয় কয়েকটা লাইন, "আমার হয়ে আমার ভবিষ্যৎ গবেষণা করার জন্য বেতন ভুক্ত কাজের বুয়া রেখেছি তোকে?নিজের চরকায় তেল দে। আমি কি পারবো না পারবো তা আমার বিষয়। তুই নিজেরটা ভাব।" "ঘরে বর দেখলে ড'র লাগে আর বারান্দায় আর বারান্দায় বসে অন্য ছেলে দেখতে বুঝি খুব মজা? "একটা সিক্রেট বলি শোন। তোরা যে শিষ বাজাচ্ছিলি, রূপ বন্দনা করছিলি, আর দারুন সব ছড়া কা'টছিলি না? তার এক পশলাও ওই গাধীর কানে যায় নি। ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ওয়ার্ড।কানে পৌঁছালে ও নিজে আসতো তোদের কানের গোড়া লাল বানাতে। কি বলতো অমি সাথে থাকলে ওর সাহস বেড়ে পাহাড় সমান হয় কিনা। ওইযে, আ'কা'ম করুক আর কু'কা'ম সামলাতে এই এক বান্দা তো আছিই।" "প্রার্থনা করিস সৃষ্টিকর্তা যেনো সারাজীবন এই মানুষটার জ্বা'লা ভোগ করার সৌভাগ্য আমায় দেন।" পরিশেষে একটা আফসোস, ই-বুক টা আরো একটু বড় হলেও পারতো, ঋতু আর তার উৎসদাকে আরো একটু পড়তে পারতাম।
এত এত ভালো লেগেছে । লেখিকার লেখনিও খুব সুন্দর ছিলো । গল্প টা টক ঝাল মিষ্টি ❤️❤️❤️
#রিভিউ_আলোচনা #গুঞ্জন_চৈতি ই-বুক #হ্নদয়ের_আঁকিবুঁকি "হ্নদয়ের আঁকিবুঁকি" গল্পের নামটাতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কেন করে জানি না। ই-বুক আমার কাছে নতুন কিছু। কেননা এফবিতে গল্প পড়েছি প্রচুর কিন্তু ই-বুকে এটাই প্রথম গল্প। গুঞ্জন চৈতি দি লেখিকা হিসাবে এখনো ক্ষুদ্র লেখিকা হতে পারে কিন্তু তার লেখার শৈল্পিক গুনটা আমার ভালো লাগে। গল্পের প্রতিটা চরিত্র সে সুন্দর ফুটিয়ে তুলেছে। উৎসব ঋত্বিকার খুনসুটিময় ভালোবাসা বার বার মুগ্ধ করেছে। গল্প পড়ার সময় আমার মনে হয়েছে একটা ঘোরে আছি। ঋত্বিকার মতো আমারো একটা গোলাপি ডায়েরি আছে যেখানে আমারও হ্নদয়ের আঁকিবুঁকি কিছু স্মৃতির কথা লিখে রেখেছি। গল্প টা ছোট পড়ে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল।আমার এখনো মনে হচ্ছে গল্প আরো রয়ে গেছে আর একটু পড়া বাকি। কিন্তু না লেখিকা দি গল্পের ইতি টেনেছেন এখানেই। লেখিকাকে কিছু কথা বলতে চাই তোমার লেখা বরাবরের মতোই সুন্দর সরল। এই লেখায় মুগ্ধ হয়ে গল্প পড়ি। কিন্তু তোমাকে একটু ধৈর্য্য নিয়ে পর্ব গুলো সাজাতে হবে এমন ছোট গল্প নয় বড় কোন গল্পে তোমাকে চাই পাঠক হ্নদয়। ভালোবাসা নিও দি❤️
অসাধারণ একটা ই-বুক।লেখিকা আপুর সব গল্পই মনে গেঁথে যাওয়ার মতো মন ছুঁয়ে যায় তার লিখা সব গল্পই গল্পের সব চরিত্রই সুন্দর করে তুলে ধরেছেন লেখিকা, প্রতিটা চরিত্র আর কাহিনী অসাধারণ হয়ছে বিশেষ করে উৎসব এর চরিত্রটা খুব ভালো লেগেছে। প্রথম ই-বুক এতো সুন্দর করে লিখলো আসা করি সামনে আরো ভালো ভাবে সুন্দর ভাবে লিখে সবার মন জয় করোক শুভকামনা তাঁর জন্য প্রিয় লেখিকা হয়ে উঠুক আরো সামনে। অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় লেখিকা আপু💖💖💖💖
খুব সুন্দর ইবুক অসাধারণ তার লেখনি তার প্রতিটা লেখা আমরা অন্য রকম কিছু খুঁজে পাই এটাও তার একটা সুন্দর লেখা আমাদের বাস্তবের সাথে অনেক কিছু মিল আছে এই ইবুকে চরিত্র গুলো খুব সুন্দর ভাবে একে অপরের সাথে মিল রেখে ফুটিয়ে তুলেছে ভালোবাসা থাকলে কি করে সেটা প্রকাশ না করেও আগলে রাখা যায় নায়কের কেয়ার এবং দায়িত্ব সাথে খুব সুন্দর এটি আমাদের কাছে তুলে ধরেছে। আশাকরি এভাবে আরো ইবুক আমরা পাবো লেখিকার থেকে,এগিয়ে যাও তোমার অসাধারণ হাতের লেখার ছোঁয়া দিয়ে ,ভালোবাসা নিও❤️❤️