

❝এসো গল্প করি❞ বইয়ে মানুষের দৈনন্দিন আচরণ ও অভ্যাস তৈরির পিছনে যেসব কারণ থাকে তা খোঁজার চেষ্টা করা হয়েছে। মানুষের স্বভাব এবং অভ্যাস বিচিত্র। আর এই বৈচিত্র্যই আমাদেরকে অসাধারণ করে তুলেছে। আমি মানব চরিত্র জানতে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নেচার, অ্যাটমিক হ্যাবিটস, স্যাপিয়েন্স, দ্য সাইকোলজি অফ মানি, দি আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি, থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো এর মতো নানা বেস্ট সেলিং বই থেকে অনুপ্রেরণা নিয়েছি। ❝এসো গল্প করি❞ মূলত একটি গল্পের বই যেখানে মানুষের আচরণের জটিলতার উপর আলোকপাত করা হয়েছে। যেহেতু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নানাভাবে বৈচিত্র্যময় এবং বোঝাটা কঠিন, তাই গল্পের মাধ্যমে আমি পাঠকের কাছে একে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। চিত্তাকর্ষক উদাহরণ এবং আমাদের জীবনের সাথে মিল রেখে গল্পগুলো সংগ্রহ করা হয়েছে। বইটি পড়লে পাঠক আবিষ্কার করবে যে কীভাবে আমরা জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন অভ্যাসকে আঁকড়ে ধরি। হতে পারে এর কিছু অভ্যাস ভালো, আবার কিছু খারাপ। কিন্তু এই অভ্যাসগুলোই শেষ পর্যন্ত আমাদের জীবনের গতিপথ ঠিক করে দেয়। এসব গল্পে মানুষের আকাঙ্ক্ষার গভীরতা এবং আত্মনিয়ন্ত্রণের চরম সীমা দেখতে পাবেন। গল্প কেবল গল্পই নয়, এসব গল্প আপনার জীবনকে পুনঃমূল্যায়ন করতে সাহায্য করবে। আপনাকে আত্মশক্তিতে বলীয়ান করবে এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। ❝এসো গল্প করি❞ বইটি আপনাকে মানুষের স্বক্ষমতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের জায়গা দিবে। যেই জায়গায় আপনি নিজের জন্য আত্মবিশ্বাসের মহীরুহ বীজ বপনের সুযোগ পাবেন। এটা পাঠককে তাদের আচরণগত চ্যালেঞ্জের উপর জয়লাভ করার শক্তি দিবে, যাতে পাঠক নিজের জীবন সুখ ও সমৃদ্ধি নিয়ে এগিয়ে যেতে পারে। নিজের চিন্তাকে উদ্দীপ্ত করতে এবং মানব আচরণের জটিল বিষয়কে সহজে বুঝতে ও এ থেকে প্রেরণা নিতে প্রস্তুত হোন।
