

ইদানীং রাতে আরমান সাহেবের ঘুম ভেঙে যায় হুট করেই। কোনো কারণ ছাড়াই মাংস পোড়া গন্ধ নাকে আসে। এরপর ভয়ংকর একটা দুঃস্বপ্ন দেখেন। অনেক কষ্টে কোনরকম চোখ মেলেই নিজেকে ঘর্মাক্ত অবস্থায় আবিষ্কার করেন। তাও আবার যেনতেন ঘাম নয়, ভাদ্র মাসের ভরা রৌদ্রে পুড়ে ঘামে ভিজে গেলে যেমন হয়, অনেকটা তেমন। এদিকে তার মেয়ে আরোহী একা একাই হাত নেড়ে কথা কথা বলে। অদৃশ্যে কার সাথে কথা বলে? একটা অন্যায় কাজের মাশুল এভাবে দিতে হবে ভাবেননি আরমান সাহেব। তার মেয়ে আরোহীর উপর কোনো প্রভাব পড়বে না তো? রহস্য ভেদ করতে হলে পড়তে হবে " আশু" গল্পটি।
পাপ কাওকে ছাড় দেয় না 😔 প্রথমে হরর ভেবেছিলাম, পড়তে পড়তে শেষে এসে ভীষণ ভালো লাগলো গল্পটা। শুভ কামনা রইলো আপু ❤️
Read all reviews on the Boitoi app
ভালো লাগলো। রহস্য, ভয় সবকিছুর সংমিশ্রণে চমৎকার