

যখন সে সবে কৈশোরে পদার্পণ করেছে সাদা এপ্রোন পরিহিত, গলায় স্টেথোস্কোপ ঝুলানো কোনো মানব-মানবী কে দেখলে চক্ষু তাহার জ্বলজ্বল করে উঠতো, মনে আশার সঞ্চার হতো, অদম্য এক ইচ্ছে-বাসনা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিত। মানব-মানবীর স্থানে নিজেকে প্রতিস্থাপন করতো। কিন্তু যখন একটু বড় হলো, বাস্তবতায় গাঁ ভাসালো, বুঝতে শিখলো; তখন সে ধরতে পারলো তার স্বপ্নের মধ্যে বিশাল দুরত্বের এক দেয়াল হয়ে দাঁড়িয়েছে তার বাক-হীনতা! কথা বলতে না পারা ছেলেটার কৈশোরেই নেমে এলো বাস্তবতার করাল থাবা! কিশোর কে করে গেল কঠোর, হৃদয়হীন। কেড়ে নিল মুখের হাসি, মনের সুখ! তারপর? তারপর কেটে গেল দীর্ঘ কয়েকটা বসন্ত! কিশোর ছেলেটি এখন তাগড়া যুবক! সেই যুবকের জীবনে জড়িয়ে গেল এক নারী! নারী যখন জানবে বাকশক্তিহীন কঠোর সত্তার ছেলেটার কাঠখোট্টা হৃদয়ে ভালোবাসার ফুল সেই ফুটিয়েছে; গ্রহণ করবে? নাকি বাকহীনতা কে অস্ত্র ধরে সদ্য প্রেমে পড়া প্রেমিকের হৃদয়ে ছুড়ে দিবে বিষাক্ত ছুঁবল। নারীর পাশে ঝুলবে স্বার্থপর, ছলনাময়ী সম্বোধন?
সাধারণ প্লটের গল্প টা বেশ উপভোগ করার মতো 🎀🎀🎀
Read all reviews on the Boitoi app
মনের ভাব প্রকাশ করতে কি শব্দ লাগে? লাগে না। সেটাতো অনুভব করেই বুঝা যায়।ছোট একটা গল্প কিন্তু কি সুন্দর লিখনী।প্রত্যেক টা চিঠি আমার মন ছুয়ে গেছে। কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে লেখিকা কি করে ভালোবেসে মানুষ প্রিয়জনের সপ্নকে পূরণ করতে তৎপর হয়ে যায়। লেখিকা আপু আপনার জন্য অনেক শুভকামনা। আরো সুন্দর সুন্দর গল্প উপহার দিবেন আমাদের 💜।ধন্যবাদ আমাকে গল্পটা পড়ার সুযোগ দেওয়ার জন্য।
অসাধারণ ছিল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুকরিয়া আপু বইটা পড়ার সুযোগ করে দেবার জন্য। প্রতিটা পর্বে মুগ্ধ হয়েছি। একটুও বিরক্ত লাগে নি।অনেক অনেক ভালোবাসা রইল।
ছোট্ট গল্পের মধ্যেও যে অসাধারণ কিছু ফুটিয়ে তুলা যায় এই গল্পটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। গল্পটির কাহিনি আহামরি কিছু না। তবে গল্পটি সাধারণের মাঝে অসাধারণ লেগেছে আমার কাছে।মানুষ যখন তার নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হয় তখন সে তার প্রিয়জনের মাধ্যমে তার সেই স্বপ্ন পূরণে তৎপর হয়ে থাকে। ঠিক তেমনি এই গল্পে বাকশক্তিহীন আদিল তার স্বপ্ন ঠিকই পূরণ করেছে তার প্রিয়ংবদার মাধ্যমে।শুধু কী মিষ্টিভাষী, শ্রুতিমধূর কথা দিয়েই মনের ভাব প্রকাশ করতে হয়?উহু , মনের ভাব প্রকাশ করার জন্য প্রয়োজন তার অনুভব শক্তি। আদিলের তার প্রিয়ংবদাকে উৎসর্গ করে লেখা প্রতিটি চিঠি, শিমুলের তার হৃদয়ের ডাক্তারকে উৎসর্গ করে লেখা প্রতিটি চিঠি আমার মন ছুঁয়ে গেছে।চিঠিগুলো পড়তে গেলে মনে হয় ঠিক যেন জীবন্ত অনুভূতি। লেখিকার শব্দচয়ন মারাত্মক লেগেছে।অশ্লীল কোনো শব্দ ছাড়াও যে ভালোবাসার প্রকাশ করা যায় তা লেখিকা এই গল্পে দেখিয়ে দিয়েছে।সর্বোপরি বলবো লেখিকার প্রথম ই-বুক হিসেবে লেখনীটা মারাত্মক ছিলো।দুআ রইলো সামনে আমাদের আরো ভালো কিছু যেন উপহার দিতে পারে।💜
তোরো পর্বের ছোট একটা গল্প হৃদয়ে যার অনুভূতি প্রবল। এতো সুন্দর হয় নিরবতার ভাষা,এতো মাদকতা থাকে কাগজে-কলমের শব্দ বিন্যাসে আদিল- শিমুলের ঠিটি প্রেম না হলে অজানাই থেকে যেত। ভালবাসা বলে বুঝাতে হয় না! আসলেই হয়না। তাইতো আদিলের হৃদয়ের কথাগুলো কন্ঠনালী ভেদ না করেও শিমুলের হৃদয় পর্যন্ত ঠিকই পৌঁছেছে। ভালবাসার মানুষের স্বপ্ন মানেই নিজের হৃদয়ের চাওয়ার একাংশ।প্রেয়শীর স্বপ্ন পূরণে পাশে থেকে আদিল তা অঘোষিত সত্য হিসেবে প্রমান করে দিয়েছে। ভালবাসা,নিরবতার ভাষা,স্বপ্ন পূরণের সারথি সবদিক লেখিকা সুন্দর করে ফুটিয়ে তুলেছে গল্পটাতে। অসাধারণ হয়েছে গল্পটা। চিঠিগুলো ছিল অসম্ভব সুন্দর।
#রিভিউ #প্রিয়_প্রিয়ংবদা (ই-বুক) #জনরা:#সামাজিক_রোমান্টিক #তাহরিম_মুনতাহানা ◾নামের স্বার্থকতা: প্রিয়ংবদা শব্দটির অর্থ মিষ্টি ভাষী, মধুরতা মিশ্রিত যার কথা। গল্পটায় আমি প্রথমে খুঁজেছি নামটা কেনো "প্রিয় প্রিয়ংবদা" হলো। উত্তরটা পেতে বেশি দেরী হয়নি।কঠোর নিশ্চুপ গম্ভীর আদিল মাহমুদের জীবনে আগমণ ঘটে শিমুল নামক এক কিশোরীর মিষ্টি মধুর কন্ঠে "জায়গা আছে" শব্দ দুটি দ্বারা। যা আদিল মাহমুদকে একটু হলেও প্রভাবিত করেছিলো, অল্প সময়ের জন্য। তাইতো যখন প্রেম জোয়ারে ভাসতে শুরু করলো প্রেয়সীর জন্য সম্বোধনের প্রয়োজন পরলো "প্রিয়ংবদা" শব্দটাই তখন বেছে নিলো চিঠির সম্বোধনে। গল্পের নাম তার কাহিনীর উপর ভিত্তি করে যেনো পুরোটাই স্বার্থক। ◾প্লট: গল্পটা ২০০৮ সালের গ্রাম্য পরিবেশ নিয়ে, তখন কার গ্রামীন অবস্থা, সমাজে মেয়েদের অবস্থান, দারিদ্রতার কারণে মেধাবী মেয়ের জীবনের টা'না'পো'ড়ে'নের গল্প , পুরুষ শোষিত সমাজে অবহেলিত নারীর একটু স্বাধীন ভাবে বাঁচতে চাওয়ার হা'হা'কা'র, সমাজের ক'টু কথার ভয়ে বাবা মায়ের অসহায়ত্ব নিয়ে গল্পটার প্লট। আর ছিলো সম্বোধনহীনের ভে'ঙে যাওয়া স্বপ্ন পূরণের নতুন আলো প্রিয়ংবদার মাধ্যমে স্বপ্ন পূরণের ল'ড়া'ই। প্রিয়ংবদা কি পেরেছিলো তার হৃদয়ের ডাক্তারের স্বপ্ন পূরণ করতে?গল্পের প্লট টা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে গ্রাম্য প্রকৃতির অংশ গুলো। ◾কাহিনী সংক্ষেপণ: তেরো পর্বের ছোট একটা গল্প,সুন্দর একটা কাহিনীতে পরিপূর্ণ। গল্পের কাহিনী ছিলো খুব সাধারণ।সাধারণ ধরনের গল্প হয়েও যে গল্পগুলো অসাধারণ হয় না! অমন ধরনের সাধারণ।ভোকাল কর্ডের এক সমস্যায় আদিল মাহমুদ হারিয়ে ফেলে তার বাকশক্তি, সাথে সুখ, মুখের হাসি আর শৈশবের সোনালী দিন। সঙ্গী হয় প্রকৃতি, কলম-ডায়েরী আর একাকিত্ব। যার জীবনে নারীর প্রবেশ নি'ষি'দ্ধ,নিজের পরিস্থিতি আর বাস্তবতা কল্পনা করে সে নিজেই নি'ষি'দ্ধ করে দিয়েছে, বেছে নিয়েছে নিঃসঙ্গতা। তবে তার জীবনেও নারীর প্রবেশ হয়। প্রবেশের ভূমিকা ছিলো খানিকটা অপরিচিতা গল্পের উপসংহারের দিকের মতো। অনুপমের জীবনে যেমন "জায়গা আছে" শব্দ দুটি দ্বারা কল্যানীর আবার দ্বিতীয় আগমণ হয়, আদিল মাহমুদের জীবনেও ওই শব্দ দুটি দ্বারা শিমুল নামক কিশোরীর আগমণ হয়। এরপর কিছু পরিস্থিতি আর খানিকটা স্বইচ্ছায় দুই জনে বাধা পড়ে এক পবিত্র বন্ধনে।তারপর শুরু হয় তাদের আমার তোমার থেকে আমাদের হয়ে বাঁচার গল্প, এক নারীর জীবনে পুরুষের অবদানের গল্প, তার স্বপ্ন কে আমার স্বপ্ন বানিয়ে আমাদের স্বপ্ন পূরণের গল্প। ◾চরিত্র বিশ্লেষণ: ▪️আদিল মাহমুদ: আদিল মাহমুদকে আমি একটা স্বা'র্থ'প'র চরিত্র বলবো। কিছু স্বা'র্থ'প'র মানুষ আছে না যারা নিজে বা'মু'ন হয়ে বিপরীতের মানুষটাকে চাঁদ বানানোর স্বপ্ন দেখে, নিজে আড়ালে থেকে তাকে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় দেখার স্বপ্ন সাজায়, নিজে একটু সুখ প্রশান্তি পাওয়ার লোভে ভালোবাসতে জানে নিঃস্বার্থ ভাবে, হৃদয়ের সবটুকু দিয়ে যত্ন করে! আদিল মাহমুদ ঠিক তেমন স্বা'র্থ'প'র মানুষ । আদিল মাহমুদকে পড়ে আমার একটা কথাই বার বার মনে হয়েছে শব্দহীন ভালোবাসা ভীষণ সুন্দর, ভ'য়ং'ক'র সুন্দর। এই স্বা'র্থ'প'র নিশ্চুপ ব্যক্তিটা কখনো ক'ঠি'ন, কখনো নি'ষ্ঠু'র, কখনো প্রেমিক, কখনো স্বামী, কখনো বন্ধু কখনো শিক্ষক। আর বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান। ▪️শেখ নিলুফার শিমুল: গোবরের পদ্মফুল, আদিলের শিমুল ফুল, সম্বোধনহীনের প্রিয়ংবদা। গ্রামের দরিদ্র ঘরের মেধাবী মেয়ে শিমুল। দরিদ্রতার কারণে স্বপ্ন গুলো অপূর্ণতার খাতায় নাম লেখাতে যাচ্ছিলো। শিমুল মেয়েটা কখনো চঞ্চল, কখনো প্রতিবাদী, কখনো সহজ সরল, কখনো আ'ল্হা'দী, কখনো স্ত্রী, কখনো স্বপ্ন পূরণের অঙ্গীকার। মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী ছিলো অল্প স্বল্প বোকাও ছিলো। ▪️অনল মাহমুদ-নুরজাহান বেগম: মাহমুদ দম্পতি।সন্তানের ভবিষ্যৎ গুছিয়ে দেওয়া বাবা মা। অনল মাহমুদ একটা ভালো বাবা, ভালো স্বামী সর্বোপরি ভালো একটা মানুষ। অনল মাহমুদের পিতা সত্তাটা আমায় বরাবরই মুগ্ধ করে। অমায়িক চরিত্রের অধিকারী নুরজাহান বেগম গল্পটায় অন্যতম প্রিয় চরিত্র। প্রিয় ছেলের ভবিষ্যত নিয়ে যে সর্বদা চিন্তিত ছিলো তারপর যখন সুজোগ এলো তখন যত্ন নিয়ে ছেলের ভবিষ্যৎ গুছিয়ে দিছো। এদের মতো বাবা মা থাকলে আদিল রা হাজার দুঃ'খের ভীড়েও সুখে থাকে, নিশ্চিন্তে থাকে। ▪️রাজ্জাক আলী: দরিদ্র পিতা। সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করে যে বাবা মেয়ের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলো। প্রথম টায় চরিত্রটা ভালো লাগেনি বেশি, কিন্তু পরবর্তীতে যখন সমাজের বাস্তব চিত্র তুলে ধরলো তখন খারাপ লাগাটা একটু হলেও কমে গিয়েছিলো। ভালোলাগা খারাপ লাগা মিলিয়ে চরিত্রটা ভালোই ছিলো। প্রিয় লাইন আছে ঢের কয়েক, আর চিঠি গুলো তো অসম্ভব প্রিয়। গল্পটা আবার পড়ে প্রিয় লাইনগুলো কালেক্ট করতে হবে।তাছাড়া রিভিউ এমনিতেই বড় হয়ে গেছে প্রিয় লাইনগুলো এড করতে থাকলে একটা গল্প হয়ে যাবে রিভিউ টা। ◾গল্প সম্পর্কিত নিজস্ব অনুভূতি:গল্পটা পড়ে আমার মাঝে মিশ্র অনুভূতি সৃষ্টি হয়েছে, কখনো মুচকি মুচকি হেসেছি, কখনো প্রচুর হেসেছি, কখনো মুগ্ধ হয়েছি কখনো কেঁ'দেছি। আমার একটা আদিল পা'গ'লি ছোট জা আছে। গল্পটা যখন পড়েছি তখন তার প্রতিক্রিয়ার কথা কল্পনা করে মুচকি মুচকি হেসেছি। গল্পের হাস্যকর সিনগুলো পড়ে প্রচুর হেসেছি, শিমুলের অল্প বিস্তর বোকামোতে হেসেছি, গল্পে প্রাকৃতিক বর্ণনা পড়ে মুগ্ধ হয়েছি, আদিল মাহমুদের ভালোবাসা পড়ে মুগ্ধ হয়েছি,মোট কথা পুরো গল্পটাই মুগ্ধতার রেশ নিয়ে শেষ করেছি। আর শেষটায় কেঁ'দেছি। তাই বলে গল্পটা যে স্যাড ইন্ডিং ব্যাপারটা কিন্তু তেমন নয়। প্রাপ্তির সুখ আদিল শিমুল সহ আমায়ও কাঁ'দতে বাধ্য করেছে। আর শেষটায় তাদের দুইজনের চিঠি দুটো পড়ে কেঁ'দে দিয়েছি। সবসময় স্যাড ইন্ডিং কাঁ'দায় না মাঝে মাঝে হ্যাপি ইন্ডিং ও কাঁ'দায়। ছোট গল্প কখনো তৃষ্ণা মেটায় না উল্টে আরো তৃষ্ণার্ত করে দেয়। গল্পটা পড়ে তৃষ্ণা না মিটলেও প্রচুর তৃপ্তি পেয়েছি। কখনো মনে হয় এরকম না হয়ে এরকম হলে ভালো হতো। ◾ভালো লাগা: গল্পটার সবচেয়ে ভালোলাগার দিকটা ছিলো অনুভূতি মিশ্রিত জীবন্ত চিঠি গুলো। প্রত্যেকটা চিঠি আমায় মুগ্ধ করেছে। শব্দহীন ভালোবাসা এতো সুন্দর হয়! একদম বা'ক'রু'দ্ধ করার মতো সুন্দর। প্রিয়ংবদার হৃদয়ে নিঃশব্দে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করা স্বা'র্থ'প'র আদিল মাহমুদ আস্ত এক ভালোলাগা।আরো একটা বেশি ভালো লাগা হলো গল্পটার শালীনতা। পুরো গল্পটাই যেখানে ভালো লাগায় পরিপূর্ণ সেখানে খারাপ লাগা নামক উ'ট'কো অপশনের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ◾লেখিকার লেখনী: লেখিকার লেখনী নিয়ে যা আমায় প্রশান্তি দেয়। যেই লেখা না পড়তে পারলে অস্থির লাগে। ই-বুক টা রিজিল হওয়ার পর গুণে গুণে ৪৩ ঘন্টা পর ই-বুক টা পেয়েছি। এই ৪৩ ঘন্টা আমার কেমন কে'টেছে তা শুধু আমিই জানি। অপেক্ষার ফল সুন্দর ছিলো, খুব! মনে হচ্ছে গল্পটা আগে পড়লে আগেই শেষ হয়ে যেতো। লেখিকার লেখনী মাশাআল্লাহ। মেয়েটা এতো সুন্দর কিভাবে লিখে? গল্পটায় দুই একটা ছোট খাটো বানান ভু'ল ছাড়া আর কোন ভুল চোখে পড়েনি। লেখিকার প্রথম ই-বুক তাই বলে বলবো না যে, "মনেই হয়নি এটা লেখিকার প্রথম ই-বুক।" বলবো পরিপক্ক হাতের এমন লেখনীর গল্প যা প্রশান্তি দেয়,যে লেখনী মুগ্ধ করে ক্ষণে ক্ষণে সেই লেখনী পড়তে চাই বার বার। এতো সুন্দর একটা গল্প লেখার জন্য লেখিকাকে আমার তরফ থেকে জানাই (🦿🦿🦿🦿🦿🦿 )। রেটিং: ভালোবাসা আর ভবিষ্যতের জন্য শুভকামনা।
কে বলে শুধু শ্রুতিমধুর কয়টা শব্দ দিয়েই হয় ভালোবাসার প্রকাশ..!? এই দেখো না, প্রিয়ংবদার হৃদয়ের ডাক্তার কি সুন্দর শব্দ বিহীন নিজের ভালোবাসা প্রকাশ করেছে। ইশশশ্..... চিঠি গুলো তো যেন চিঠি নয়,এক একটা জীবন্ত অনুভূতি। তাহুপু এত্তো সুন্দর করে কেমনে লিখ বলতো? এত্তো অনুভূতি..!! উফ্..!! গল্পটা আমার বেশ ভালো লাগছে। কাহিনী আহামরি কিছু ছিল না, তবে চিঠি গুলোতে কিছু একটা তো ছিল। ওই যে একটা কথা আছে না? সাধারণের মধ্যে অসাধারণ। গল্পটা আমার কাছে তেমনই মনে হয়েছে। প্রথম ই-বুক হিসেবে অনেক ভালো হয়েছে । আশা করি সামনে আরো দুর্দান্ত কিছু উপহার দিবা। শুভকামনা ও ভালোবাসা রইল।🖤🖤