

শুনশান, নিরবতায় ঘেরা জঙ্গলটির ঠিক মাঝখানে উপস্থিত রাজপ্রাসাদটি প্রায় কয়েক হাজার বছর পূর্বে নির্মিত! রাজপ্রাসাদটি যেনো এখনো মহারাজার সৌখিনতার পরিচয় দেয়। প্রাসাদটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, সৌখিন; প্রাসাদের ভিতরটা ঠিক ততটাই রহস্যে ঘেরা। আশেপাশে যতদূর দেখা যায়, পুরোটাই নিস্তব্ধ। এখান থেকে গ্রাম অনেকটাই দূরে। গ্রামের মানুষদের থেকে জানা যায়, প্রাসাদ থেকে নাকি প্রায়শই ভেসে আসে বিভৎস চিৎকার, এমনকি সেখান থেকে মাঝেমধ্যে মানুষের আ*র্তনাদও টের পাওয়া যায়! রাতের আধারে জঙ্গল থেকে বের হতে দেখা যায় বাদুরের ঝাঁক। দিনের বেলায় প্রায়শই নাকি খুঁজে পাওয়া যায় রক্তশূন্য লা শ। "জঙ্গলে কি তবে রক্তচোষা প্রাণী রয়েছে, ফেরিহা? মাদাম সিলোর বোনের রক্ত কি তারাই খেয়ে ফেলেছে? তারা দেখতে কেমন? এই আপু, বলনা!"