

রিয়ামনি বুকে হাত রেখে সাহস সঞ্চয় করে দরজা ঢেলে ভেতরে প্রবেশ করল। দরজার বাহিরে কেয়ামনি সহ ওর চাচাতো বোনরা কান খাঁড়া করে শুনছে। ক্রোধ নিয়ে শানকে ল্যাপটপ ব্যবহার করতে দেখে রিয়ামনি মিনমিন স্বরে বলল, 'স্যরি স্যার।' শান ল্যাপটপ বন্ধ করে চোখ তুলে রাশভারি স্বরে বলল, 'প্রথমটা না হয় ভুল ভেবে নিলাম। বাট দ্বিতীয়টা?' রিয়ামনি ইনিয়েবিনিয়ে নিচু স্বরে বলল, 'ভয়ের চোটে হয়েছে স্যরি স্যার।' 'হোয়াই স্যরি? পানিশমেন্ট পেতেই হবে, যাতে পরবর্তীতে এমন ভুল না হয় আর।' 'কী পানিশমেন্ট?' 'দুই হাজার বার নিজের নাম লিখবে খাতায়। তারপর আমাকে কাল দেখাবে। কারো সাহায্য নিবে না খবরদার! এখন বেশি কথা বললেই নতুন হাজার যুক্ত হবে।' 'মরে যাব স্যার। মাফ করেন। এমন ভুল আর হবে না।' অনুরোধ স্বরে বলল। 'তিন হাজার বার।' রিয়ামনি মুখ খুলে কিছু বলতে গিয়েও থেমে যায়। অসহায় মনে রুম থেকে বেরিয়ে এলো।