

আমি আর রবিন সারাদিন একে অন্যের সাথে লেপ্টে থাকি। ক্লাস, কোচিং এবং প্রাইভেটের বাইরে দুইজন ঘুরে বেড়াই। জামিলকে একেবারে ভুলে গেলাম আমরা। ভুল বললাম একেবারে ভুলি নাই! প্রয়োজনে জামিলকে ডাকি আর প্রয়োজন শেষ হলে জামিলকে ভুলে যাই। সত্যিকারের ভালোবাসা মানুষকে মহান করে আর প্রেম মানুষকে স্বার্থপর বানিয়ে দেয়। এটা আমার নিজের জীবনের উপলব্ধি। ভার্সিটিতে উঠার পর আমি আর রবিন একই সাবজেক্টে এবং ভার্সিটিতে ভর্তি হলাম। জামিল অন্য ভার্সিটিতে। তখন জামিলের সাথে আমাদের আর প্রতিদিন দেখা হয় না। কালেভদ্রে দেখা হয়। আমাদের মাঝে এক ধরনের দূরত্ব তৈরী হয়ে গেছে। এইদিকে ঘটলো এক ঘটনা...