

খুন আর আত্মহত্যার কথা বলে মেয়েটা এবার একটু থামল। ওর চোখ লালচে বর্ণ ধারণ করেছে। এমন রাগান্বিত চাহনি আর ভয়ঙ্কর চেহারা আমি ইতিপূর্বে কখোনো দেখিনি। লক্ষ করলাম ভয়ে আমার শরীর কাঁপছে। মেয়েটার চোখ আরো লাল বর্ন ধারন করতে লাগল৷ কি ঘটতে যাচ্ছে বুঝতে পারছি না তবে কিছু ধারণা করতে পারছি। হে যা ধারনা করেছিলাম তাই ঘটল। তবে এবার মেয়েটা আর ট্রেন থেকে ঝাপ দিয়ে আত্নহত্যা করেনি। এবার মেয়েটা যা করল এমন আত্মহত্যার কথা আমি আগে কখনো শুনিনি। দেখলাম মেয়েটা এক হাত দিয়ে নাক আরেক হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ২ মিনিটের মধ্যে ছটফট করতে করতে দম বন্ধ হয়ে গেল মেয়েটার। দেহটা ট্রেনের ফ্লোরে লুটিয়ে পড়ল। আমি অনেক চেষ্টা করেছি ওর হাত নাক আর মুখ থেকে সরানোর তবে আমার শক্তি ওর কাছে একদমই তুচ্ছ ছিল যার ফলে আমি সফল হইনি। মেয়েটার নিথর দেহ পড়ে আছে। তবে এবার আর চেহারাটা আগের মতো ভয়ংকর লাগছে না। ওর এই বার বার আত্নহত্যার রহস্যটা কোন ভাবেই মাথায় ঢুকছে না। নাকি আমি নিজেই কোন টাইম লুপের মধ্যে আটকে গেলাম তাও বুঝতে পারছি না। হঠাৎ মনে পড়ল মেয়েটা বলেছিল "আমি আত্নহত্যার আবর্তনে ঘুরপাক খাচ্ছি"৷ ওর এই কথার মানে কি জানতে ইচ্ছে হচ্ছে খুব। হঠাৎ খেয়াল করলাম ট্রেনের সব লাইট জ্বলে উঠেছে। সব সিটগুলো আগের মতো যাত্রীতে পরিপূর্ণ। যেন সবই স্বাভাবিক। এটা দেখতে এবার আর অবাক লাগেনি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এবার অপেক্ষা করছি কখন মেয়েটা আবার ফিরে আসবে৷ নিজেকে নিজে প্রশ্ন করছি আরিশা কি আবরার কে খুন করেছিল কিনা!
গল্পটা সত্যিই অসাধারণ। গল্পের কাহিনি মন ছুয়ে গিয়েছে৷ কিছু কিছু জায়গায় বেশ ভয় লেগেছে৷ লোখকের জন্য শুভকামনা রইল
Read all reviews on the Boitoi app