

হিসাববিজ্ঞানের প্রথম সিঁড়ি (Basic Edition) বইটি কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য নয় বরং হিসাববিজ্ঞানের বেসিক লার্নারদের জন্য। মূলত হিসাববিজ্ঞানকে সহজ ও ব্যাখ্যামূলক উপস্থাপনের উদ্দেশ্যে এই বইটি লিখা। যারা বিগিনার এবং সঠিকভাবে হিসাববিজ্ঞানকে গভীর থেকে সহজ করে জানতে চায় তাদেরকে এই বইটি সাহায্য করবে। এই বইটির মাধ্যমে হিসাববিজ্ঞানের বেসিক বিষয়ে ধারণা পাওয়া যাবে যা হিসাববিজ্ঞানের ভিত্তিটা মজবুত করবে এবং এসএসসি থেকে শুরু করে বিবিএ-এমবিএ, সিএ এর সব ক্ষেত্রেই এই বেসিক কনসেপ্টগুলো কাজে লাগবে। এই বইটি পাঠক-বান্ধব করে সাজানো হয়েছে। গতানুগতিক উপস্থাপন না করে সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। চাকরির পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, মৌখিক পরীক্ষায়, সিএ আর্টিকেলশীপের ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বইটি সবসময় পাঠককে সাহায্য করে যাবে। বইটি যাদের দরকার- ★ যারা একদম গোড়া থেকে হিসাববিজ্ঞান বুঝতে চান। ★ যারা শিক্ষা জীবনে হিসাববিজ্ঞান ভালো করে পড়েন নি। ★ হিসাববিজ্ঞানে যারা এক্সপার্ট হতে চান। ★ যারা ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান ★ অনার্সের ইংলিশ মিডিয়াম নিয়ে ভয়ে আছেন। ★ শিক্ষক- যারা হিসাববিজ্ঞান পড়ান। ★ যারা বিজনেস স্টাডিজ নিয়েছেন। ★ সায়েন্স থেকে যারা বিজনেস স্টাডিজে এসেছেন। ★ হিসাব বিভাগে চাকরি করছেন অথচ হিসাববিজ্ঞান বুঝেন না। ★ স্কুল নিবন্ধন ও বিএম নিবন্ধন পরীক্ষার রেফারেন্স বই। ★ অন্য গ্রুপ থেকে বিজনেস স্টাডিজে এসেছেন। বইটিতে যেসব বিষয় আলোচনা করা হয়েছে: হিসাববিজ্ঞানকে একদম গোড়া থেকে বুঝতে; মুখস্থ না করে বিশুদ্ধ নিয়মে শিখতে হিসাববিজ্ঞানের বেসিক বিষয়গুলো সহজবোধ্য করে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। শুরুতে মৌলিক ধারণাগুলি যেমন: হিসাববিজ্ঞান, হিসাবরক্ষণ, হিসাব তথ্য, মালিক, মূলধন, মালিকানা-স্বত্ব, ব্যবসায়-সত্ত্বা, অন্তঃ দায়, বহিঃ দায়, হিসাব সমীকরণ, আয়, ব্যয়, দায়, মূলধন, উত্তোলন, সম্পদ, ডেবিট, ক্রেডিট, লেনদেন, বাট্টা, কন্ট্রা হিসাব, ইত্যাদি আলোচনা করা হয়েছে। হিসাববিজ্ঞান সংক্রান্ত কমন হিসাব ও টার্মগুলো নিয়ে রয়েছে ডিকশনারি পার্ট যেখানে, হিসাববিজ্ঞানের শ্রেণী ভিত্তিক হিসাব, সমার্থক শব্দ, শব্দার্থ, প্রচলিত নিয়ম, ধারণাগত কাঠামো, অনুমান, নীতি ও সীমাবদ্ধতা, নগদান ভিত্তি, বকেয়া ভিত্তি, GAAP ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাছাড়া এই বইটিতে হিসাববিজ্ঞান পরিচিতি, লেনদেন ও হিসাব সমীকরণ, দুতরফা দাখিলা পদ্ধতি, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, হিসাব, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, মৌলিক সমন্বয় ও সাধারণ সংশোধনী দাখিলা নিয়ে আলোচনা করা হয়েছে। শেষ পর্যায়ে হিসাববিজ্ঞানের কিছু জটিল বিষয় নিয়ে গল্প, ব্যাখ্যা ও প্রশ্নউত্তর রয়েছে।
হিসাববিজ্ঞানের প্রথম সিঁড়ি একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং শিক্ষণীয় বই, যা শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞানের মৌলিক ধারণাগুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছে। লেখক অত্যন্ত দক্ষতার সাথে জটিল বিষয়গুলো সহজ করে ব্যাখ্যা করেছেন, যা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী। বইটিতে হিসাববিজ্ঞানের মূল ধারণা, যেমন, লেনদেন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এবং ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা রয়েছে। প্রতিটি অধ্যায়ে উদাহরণ এবং সমস্যার সমাধান দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের বাস্তবিকভাবে বুঝতে সাহায্য করে। এই বইটি শুধু হিসাববিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নয়, বরং যেকোনো ব্যক্তি যারা হিসাববিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে চান, তাদের জন্যও সমানভাবে উপযোগী। রেটিং: ৪.৫/৫
Read all reviews on the Boitoi app
হিসাববিজ্ঞানের প্রথম সিঁড়ি বইটি পাঠক প্রিয় একটি বই। এই বইটির বেসিক বিষয়গুলো নিয়ে হিসাববিজ্ঞানের প্রথম সিঁড়ি (Basic Edition) বইটই প্লাটফর্মে পাবলিশ করা হলো। এই বইটি পড়ে পাঠক হিসাববিজ্ঞানের ১০০% বেসিক অর্জন করতে পারবে এবং একই সাথে লেনদেন, জাবেদা, মূলধন-মুনাফা জাতীয় লেনদেন, রেওয়ামিল, সমন্বয় ইত্যাদি শিখতে পারবে। হিসাববিজ্ঞানের বেসিক জানা থাকলে ও জাবেদা ভালো পারলে হিসাববিজ্ঞানে কেউ আপনাকে আটকাতে পারবে না। এই বইটি তাই বেসিক ও জাবেদা ফোকাস করে তৈরি করা হয়েছে।
হিসাববিজ্ঞানের বেসিক স্ট্রং করার জন্য যা যা দরকার তার সবই আছে এই বইয়ে। আমার পড়া সেরা ও চমৎকার একটি বই।