

আমি হাঁটতে হাঁটতে জঙ্গলটার কাছে আসলাম। খুব বেশি ঘন না হলেও বেশ বড়। ভিতরে সাপ খোঁপ থাকতে পারে! তবে ওসব সাপ খোঁপে ভয় পাবার মতো ছেলে আমি নয়! আমি জঙ্গলের ভিতরের দিকে গেলাম। শিশিরে ভেজা গাছের ডালগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আমার বারবার একটা কবিতার কথা মনে হচ্ছে। আমি আপন মনেই আবৃত্তি করতে লাগলাম----- "নমোঃ নমোঃ নমোঃ বাংলাদেশ মম চির মনোরম চির মধুর।। বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধির বাজে নুপূর।। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আশিষ......" (কাজী নজরুল ইসলাম) হঠাৎ আমার কানে কারো হাসাহাসির আওয়াজ এলো। মনে হয় বেশ কয়েকজন কম বয়সী যুবতী মেয়ে একসাথে কথা বলছে আর হাসছে। আমি একটু অবাক হলাম। এত সকালে এখানে আবার মেয়ে আসবে কোথায় থেকে! মনে মনে অবশ্য একটু ভয়ও হলো। কিন্তু কৌতুহলটাই হয়তো বেশি ছিলো। তাই ভয় আমার মনকে খুব একটা গ্রাস করতে পারলো না! আমি মেয়েগুলোকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমার কানে অলঙ্কারের ঝঙ্কারের আওয়াজ এলো। মনে হয় মেয়েগুলো বেশ ভালোই গহনা দ্বারা সজ্জিত! আমি আশপাশে আরো ভালো করে খুঁজতে লাগলাম। আমার আগ্রহ যেন আরো বেড়ে গেলো! হঠাৎ আমি হালকা গাছপালার মধ্যে দিয়ে দেখতে পেলাম ৩-৪ জন অল্প বয়সী মেয়ে হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। ওদের সবার পরনে লাল পাড় সাদা শাড়ি। আর সারা শরীরে অনেক অলঙ্কার। ওদের সবার শরীর ভেজা। ভেজা চুল ও শাড়ির আঁচল বেয়ে বেয়ে পানি ঝরছে। ওরা আমার দিকেই আসছে। আমি তাড়াতাড়ি পাশের একটা ঝোঁপের মধ্যে লুকিয়ে পরলাম। দৈবাৎ(হঠাৎ) আমার নজর মাঝখানে থাকা মেয়েটার দিকে গেলো। মেয়েটাকে দেখার সাথে সাথে আমার হৃদ-কম্পন বেড়ে গেলো। যেন আমার মনের ভিতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে! আর চিৎকার করে বলছে- "তুমি আমার আকাশের নীলচে তারা। তুমি শুধু আমার"। আমি লুকিয়ে লুকিয়ে মেয়েগুলোর পিছনে পিছনে যেতে লাগলাম। আর পিছু করতে করতে মাঝখানে থাকা মেয়েটার কয়েকটা ছবি তুলে নিলাম। যদিও মনে হয় কাজটা ভালো হলো না। আমি দেখলাম যে, মেয়েগুলো আস্তে আস্তে জঙ্গলের বাহিরের দিকে গেলো।
গল্পটি অনেক ভালো লাগলো কিন্তু শেষের পর্বটি পড়ে অনেক কষ্ট পেলাম।
Read all reviews on the Boitoi app