

সাত বছরের ছোট্ট মেয়ে ফ্লোরার নিরাপত্তার কথা ভেবে তার জন্য বডিগার্ড হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক এফবিআই এজেন্ট ইভানকে। ফ্লোরার মা ক্রিশ্চিনের অনুরোধে এই কাজে রাজি হয় ইভান। অন্যদিকে এই ইভানকেই মারার জন্য পেশাদার খুনি স্টোককে ভাড়া করে ফ্লোরার বাবা, সিটি মেয়র ফিঞ্চ। এরই মাঝে তৃতীয় পক্ষ হিসেবে হাজির হয় ইভানের পুরোনো শত্রু মাফিয়া বস ডবলিন। ইভান যখন ফ্লোরাকে বাঁচাতে ব্যস্ত তখন প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে আছে ডবলিন এবং স্টোক। ইভান ছোট্ট মেয়েটাকে বাঁচানোর জন্য প্রাচীর হয়ে দাঁড়ালেও তার দিকে ধেয়ে আসতে থাকে এক ‘প্রতিশোধ চক্র’।
অনেক সুন্দর সাবলীল আর প্রানবন্ত উপস্থাপন।
Read all reviews on the Boitoi app
Good
" প্রতিশোধ চক্র " ই-বুকের জন্য অপেক্ষা করেছিলাম ফাইনালি চলে এসেছে । গল্পটা বেশ ভালো লেগেছে , টানটান উত্তেজনা কাজ করছিলো। বারবার মনে হচ্ছিলো এখন কি হবে?/ এরপর কি হবে? ইভান এই চক্র থেকে কিভাবে বের হবে? কিন্তু তার চতুরতা প্রসংশার দাবিদার। ইভানের বুদ্ধির সাথে একশনও ছিলো দারুণ। শুধুমাত্র শক্তি দিয়ে কিছু হয় না বুদ্ধির ও প্রয়োজন আছে। আর ইভানের বুদ্ধি অন্য লেভেলের, তার পরবর্তী পদক্ষেপ আন্দাজ করা কঠিন। তার শত্রুদের নাস্তানাবুদ করার জন্য যথেষ্ট।
একটানা পড়ে শেষ করেছি। একটা আকর্ষণ ছিলো লেখায়। এক বসায় শেষ করে ফেলতে পারবেন। এক কথায় ভালো লেগেছে। বোঝা যাচ্ছে আবারও ইভান আসবে অন্য কোনো গল্পে।
অসাধারণ।
ইভানের গল্প মানেই টান টান উত্তেজনা! ইভানের আরও গল্প পড়ার অপেক্ষায়...