
আমার জীবনের সেরা কিছু মানুষের সাথে পরিচয় হয় NSU-তে। আমি How to become a successful student এই বইটি লেখা শুরু করেছিলাম NSU-র ছাত্র থাকাকালীন, যার কাজ শেষ হয় দুই বছর পরে, আমার মাস্টার্সের শেষের দিকে। ২০২০ সালের জুন মাসে আমি বাংলাদেশে ফিরে আসি এবং কোভিড-১৯ মহামারির কারণে আমার মাস্টার্সের শেষ দুই সেমিস্টার আমি বাংলাদেশ থেকে অনলাইনে শেষ করেছি। এই সময়ে আমাকে ব্যক্তিগত জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। সেই বাধাগুলো নিয়ে লিখতে গেলে হয়তো আরেকটা বই হয়ে যাবে, তা না হয় আরেকদিনের জন্য তোলা থাক। আমার জীবনের অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছে কিভাবে কঠিন পরিস্থিতিতেও অটল থেকে সেই পরিস্থিতি সামলে নিতে হয়। আমি তাই কঠিন পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করার আগে, আমি নিজে ওই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে নিয়েছিলাম।