

বিলের ধারে শাপলা ফুটে দেখে জুড়ায় প্রাণ, হাত বাড়িয়ে তুলে নিতে মন করে আনছান। শাপলা হাসে পুকুর-ডোবায় ভাসে চোখের কোনে, আরও ভাসে বিলের পাশে ভাসে কারো মনে। হাসিতে তার পরান জুড়ায় মনে জাগে আশা, তিলে তিলে গড়ে নিল বুকের মধ্যে বাসা। শূন্য দিঘির জলের মাঝে একা একা হাসে, দিবানিশি মনের মাঝে