

দাম্পত্যেও অন্তরালে তার প্রথম গল্পগ্রন্থ। তার লেখায় মানবতা, দ্রোহ, প্রেম-ভালোবাসা, সুখ-দুঃখ, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধেও চেতনা সমৃদ্ধ। গল্পগ্রন্থ নামকরণ শব্দের অর্থকে ধারণ করেই বইটির গল্পগুলো নিছক গল্প বলার উদ্দেশ্য লেখা হয়নি। পারিবারিক সুখ-দুঃখের নানাবিধ ঘটনা সহজ-সরল শব্দ ও বাক্যে তুলে ধরা হয়েছে। বইটিতে ৬ টি গল্প রয়েছে। প্রতিটি গল্পের প্রেম ও দ্রোহের সাধারণ ঘটনাকেই একজন অদৃশ্য সাক্ষীদাতার মতো বাস্তবসম্মতভাবে কলমবৃক্ষের মাধ্যমে জানান দেওয়ার প্রয়াস। যে সাধারণ ঘটনাগেুলো সমাজের রক্তচক্ষুর অন্তরালে থেকে যায়; সমাজ প্রকৃতি ও মানব যৌবনের সহজ আকুতি ফুটে ওঠেছে প্রতিটি গল্পে। সময়ের প্রেমিক-প্রেমিকার আবেদন, স্বামী- স্ত্রীর লোকদেখানো সম্পর্কেও আড়ালে জীবনের কঠিন মূহুর্ত। এই সব বিষয়গুলো নিয়েই, পরিবাবের গোপন কাব্যিক রহস্য তা উন্মোচিত হয়েছে বইটির পাতায় পাতায়। বইটির পড়লেই একজন পাঠক পারিবারিক নানান বিষয়ে জানতে পারবে জানা-অজানা অনেক প্রশ্নের উত্তর। সেই সাথে বুঝতে পারবে সময়ের চাকায় পিষ্ট হয়ে কীভাবে বদলে যায় মানুষ, বদলে যায় প্রেম, প্রেমিক- প্রেমিকা ও স্বামী-স্ত্রীর সম্পক। অভাবের তাড়নায় কি করে নিজের চাওয়া-পাওয়াকে বিসর্জন দিতে শিখে যায় ব্যর্থ মানুষ। ব্যর্থ মানুষ কখনো কখনো কীভাবে হয়ে ওঠে পাথরপুরুষ। আশা করি বইটির আবেদন পাঠককে আমোদিত করবে। ফখরুল হাসান। কিশোরগঞ্জ জেরার হোসেনপুর উপজেলার ধুলজুরী গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬- এর একুশে বইমেলায় তাঁর কাব্যগ্রন্থ “হৃদয় পোড়া গন্ধ”এবং ২০১৭-এর একুশে বইমেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ “নিমগ্ন দহন” প্রকাশ হয়েছে হাওলাদার প্রকাশনী থেকে। ২০১৮ বাবুই প্রকাশনী থেকে তৃতীয় কাব্যগ্রন্থ “দহন দিনের গান” প্রকাশিত হয়। ২০২০ সালে দুইটি শিশুতোষ গল্গগ্রন্থ প্রকাশ হয়েছে বইমেলায়- ‘গল্পগুলো বিজয়ের’ পদক্ষেপ এবং ‘বিজয় নিশান’ কালান্তর প্রকাশনী থেকে। লেখালেখির জন্য এখন পযর্ন্ত প্রাপ্তি- ‘বাংলাদেশ কবি পরিষদ সম্মাননা’ জাতীয় কবি কাজী নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা সাহিত্য সম্মাননা, বিচারপতি এস এম মজিবুর রহমান সাহিত্য সম্মাননা, দৈনিক মুক্তির আশা সাহিত্য সম্মাননা ও বাবুই প্রকাশনী থেকে লেখক সম্মাননা। ফখরুল হাসান সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলন- এর প্রকাশক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন এবং সোনার বাংলা সাহিত্য পরিষদ নামের সংগঠনের- এর প্রতিষ্ঠাতা। নিয়মিত জাতীয় দৈনিকে লিখেছেন কবিতা, শিশুতোষ গল্প ও ছড়া। কবিতার মাঝে আমাদের রাষ্ট্র এবং সমাজের সবখানে সঠিক সত্যেও ভিত্তিতে অধিকার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ কওে যাবেন তিনি- এটাই তাঁর লেখার প্রত্যয়