

আমাকে ভাঙলে পাবে আলোর উৎসব কিছু রাতের কীর্তন মধ্যখানে জোছনার ছায়া-রহস্য শিরোনামহীন নারীর অবয়ব কি অদ্ভুত কুহক সে বরুণ সুরে করুণ গান উড়ে আসে আকাশ-মেঘের পাশে জলের নামে কেনা রঙ আমাকে ভাঙলেই পাবে সাত তারে বাঁধা অমনিবাস চাদরের নিচে মিহি সর্বনাশ কেন্দ্র থেকে বিচ্যুত আঁধার সংশয়ঘোর এক কণ্ঠ-উদাস ঝর্ণার জলে চাপা পড়া ইতিহাস জলে জমাট স্নায়ুর সংঘাত; শ্বাসে-প্রশ্বাসে এক টুকরো তুম্তি বাকী টুকরো তোমার আমাকে ভাঙলে পাবে অনির্ণীত অধিকার