

ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী শফিকুল ইসলাম ।মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত শফিকের জাপান এবং বাংলাদেশে নানা রকম ব্যবসা । শফিকের টাকার অভাব না থাকলে ও জীবনে সুখ শান্তির বড় অভাব ।শফিকের পড়াশুনা আর প্রথম জীবনের অনেক গুলো বছর কাটে জাপানে । আর সে জীবনে ঘিরে থাকে এক জটিল অতীত ।সেখানে সময়ের ব্যবধানে দুইবার দুই জাপানি নারীর সাথে দাম্পত্য জীবনের গল্প।কিন্তু সে সম্পর্ক গুলো স্থায়ী হয় না ।তাকে জীবনের প্রয়োজনে ফিরতে হয় বাংলাদেশে ।মধ্য বয়সে পারিবারিক সম্মতিতেই তৃতীয়বারের মতো বিয়ে হয় অল্প শিক্ষিত এবং নিম্নবিত্ত পরিবারের মেয়ে মারিয়ার সাথে । এখান থেকেই শুরু হয় আরেক জীবনের গল্প।সে গল্পে মারিয়ার নাম হয়ে যায় মারিজুয়ানা ।ফেলে আসা অতীত ভীষণ রহস্যে তাকে হাঁসায় ,কাঁদায় আবার বিকারগ্রস্ত করে তোলে । আর তাঁর ভয়ংকর শিকার হয় মারিয়া । শফিকের মারিজুয়ানা হয়ে তাঁর সংসারে জ্বলতে থাকে ।তিলে তিলে নিঃস্ব হয় ।কিন্তু অসহায় মারিয়া ও শফিকের খামখেয়ালি, অন্যায়, অবহেলা আর অবিচারের বিরুদ্ধে একদিন প্রতিবাদী হয়ে উঠে। শুরু হয় নতুন জীবন বোধের টানাপড়েন ।মারিয়ার সত্য এবং শুভ বোধের কাছে পরাজিত হয় শফিকের সকল দম্ভ ।চূর্ণ বিচূর্ণ হয় শফিকের কুৎসিত অন্ধকার জগত । মাল্টিকালচারের অন্য রকম গল্পে " মারিয়া" এক অনন্য চরিত্র। যা প্রতিটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে।