

একটা ইসলামিক পরিবারের নম্র-ভদ্র আর আর সহজ সরল মেয়ে "পরিণিতা"। এটি তার ছদ্মনাম, পুরো গল্প জুড়ে তার সত্যিকার নামটা গোপন রাখা হয়। ছোটবেলা থেকে খুব ইসলামিক আর পর্দাশীল মেয়ে হওয়ায়, পদে পদে অনেক অপমান-অপদস্তের শিকার হতে হয় পরিণিতাকে। এভাবেই শত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সে শেষ করে তার হাইস্কুল ও কলেজ লাইফ। কিন্তু ভার্সিটিতে উঠার পর তার উপর নেমে আসে র্যাগারদের তীক্ষ্ণ নজর। র্যাগাররা তাকে র্যাগিং করতে করতে একদিন তুলে নিয়ে যায়, আর তাকে কয়েকবার ধর্ষণ করে খুন করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। আল্লাহর কৃপায় সেদিন সে কোনভাবে বেঁচে যায়। এখান থেকেই গল্পের মোড় নেয় থ্রিলিং এ। কথায় আছে সরল মানুষকে ক্ষেপালে তার পরিণতি ভালো হয়না। এই গল্পেও ঘটেছে ঠিক এমনই একটা ঘটনা। একের পর এক রহস্য আর লোমহর্ষক থ্রিলারে ভরা এই গল্পটা আপনাকে নিয়ে যাবে একটা কল্পনার জগতে। কথা দিচ্ছি, আপনার একটা সেকেন্ড ও অপচয় হবেনা এই গল্পটা পড়লে। বিঃদ্রঃ গল্প পড়ে অবশ্যই বইটা সম্পর্কে রিভিউ দিতে ভুলবেন না।
পরিণিতা গল্প টা পড়ে আমার মনে কি অনুভূতি হচ্ছে তা বলে আমি বুঝাতে পারবো না কারণ আমি এই গল্পটা পড়ে নিজের মুখের ভাষা ভুলে গেয়েছি। আমি গল্প জগতে অনেক রহস্যময়, থ্রিলার, উপন্যাস পড়েছি। কিন্তু ওই গল্পগুলো যতোটা না কেঁদেছি তার থেকে হাজার গুন কেঁদেছি এই পরিণিতা পড়ে। কারন গল্পে প্রথমে আপনাদের কাছে পরিণিতা কে অনেক অনেক খারাপ লাগবে। পরিণিতার উপরে ঘূণা হবে। কিন্তু যখন গল্পটার গভীরে যাবেন ততোই হারিয়ে যাবেন। আসলে পরিণিতা কেনো আসল নাম না। এটা তার ছদ্মনাম। পরিণিতা এমন একটা নাম যা প্রতিটা অন্যায়কারীদের কাছে মৃত্যুর নাম ছিলো। যে সমাজের কিছু নিকৃষ্ট, নরপশুদের মুখ বের করে দিয়েছে। পরিণিতা গল্পে এতো এতো রহস্য ছিলো যে আমি কোনো অংশ বাদ দিয়ে পড়তে পারি নি। পরিণিতা গল্পটা আমার মনে একটা দাগ কেটে গেছে। আমি চাইলে পরিণিতা কে ভুলতে পারবো না। আর এই উপন্যাসটা ছিলো ভিন্ন মানে বলতে পারেন এইরকম উপন্যাস কখনোই পড়েন নি। যারা ভিন্ন ধরনের উপন্যাস পরতে চান তারা পরিণিতা পড়তে পারেন। তাই সবাই কে বলছি যাদের থ্রিলার সিরিজ, রহস্যময়, উপন্যাস টাইপের গল্প পছন্দ তারা পড়তে পারেন। আর আমার সব থেকে ভালো লেগেছে যে অন্য উপন্যাসের মতো Sad ending লেখক দেয় নি। অবশেষে এটা বলতে চাই যে লেখক হাজারো মেয়েদের মনোভাব এই গল্পে তুলে ধরছে 🥰❤️ রেটিং : ১০/১০
Read all reviews on the Boitoi app
গল্প রিভিউ গল্পের নামঃ পরিণিতা রাইটারঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এই গল্পটি প্রথম থেকে শেষ অব্দি পড়লাম শুধু একের পর এক টুইস্টে ভরা। একটু জায়গা স্কিপ করার মত নেই পুরো গল্প জুড়ে। সবগুলো ঘটনাতো বলা পসিবল না, শুধু একটু বলছি। গল্পটা একটা র্যাগিং বেইসে লেখা থ্রিলার স্টোরি। যেখানে পরিণিতা নামের একটা মেয়ে একের পর এক আতঙ্ক ছড়ায়। প্রথমে মনে হবে পরিণিতা অনেক অন্যায় করছে কিন্তু শেষ অব্দি পড়লে পরিণিতার কাহিনীটাই আপনাকে কাদিয়ে দেবে। সবটা গল্পে যেই মেয়েটার নাম পরিণিতা থাকে আসলে এটা তার মূল নামই না, এটা তার একটা ছদ্মনাম। এটা যদিও কোনো বাস্তব গল্প নয়, লেখক তার মনের ভাবনাটাকে কলমের মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তুলেছে যেন বাস্তব সামনে ঘটে যাওয়া কিছু কাহিনী। আমাদের আশেপাশেও রেগুলার ঘটে যায় এমন অনেক ঘটনা কিন্তু পরিণিতার মত কেউ রুখে দাড়ায়না। সব শেষে বলবো আমি এই গল্পটাকে ১০/০৯ কিংবা 10 out of 10 মার্ক দিতে পারবো। যারা এখনো পড়েন নি পড়তে পারেন এই গল্পটা। আশা করি আপনাদের হতাস করবেনা।