

যান্ত্রিক এই শহরের নির্মম বাস্তবতা আর নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন গতি , প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে । তাইতো ব্যস্ত সময়ের হাত ধরে অন্তবিহীন পথ চলাই হৃদয়হীন এই শহরের চিত্র । ব্যস্ত ঘড়ির কাঁটার সাথে ছুটে চলা এক যুবক লিওন । তারই ব্যস্ত জীবন চক্রের ইতিকথাই এই গল্পের মৌলিক জনারা। কর্মব্যস্ত লিওনের চারিপাশের দৈনন্দিন নির্মমতা লিওনকে খুব বেশি ব্যথিত করে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা গুলো লিওনকে আরও বাস্তববাদী করে। এরই ধারাবাহিকতায় লিওনের পরিচয় হয় এক প্রেমিক যুবকের । যে যুবক নিজের ভালবাসার জন্য ঘর ছাড়া । কিন্তু তারা মাঝে লিওন খুঁজে পায় অসাধারণ এক মানবিক মানুষ। মানব প্রেমের উজ্জ্বল দৃষ্টান্তে লিওন খুব বেশি অভিভূত হয় । যা বদলে দিতে পারে একটি সমাজকে একটি প্রাণহীন ব্যস্ত শহরকে। বিস্তারিত....জানতে পড়ুন "প্রাণহীন শহর "।