

নবীন ভাই এসে বললেন, "চল আমরা বিয়ে করে ফেলি। তুই তো আর প্রেম করবি না।" আমি তখন কি সে আর। এস.এস.সি দিয়েছি বোধ হয়। নবীন ভাই পড়তেন ভার্সিটিতে। মিনমিন করে বললাম, --- "আপনার মা কালো মেয়ে মেনে নেবেন না, নবীন ভাই। তাছাড়া আপনি বাচ্চা একটা ছেলে!" নবীন ভাই অবাক হয়ে গেলেন। --- "আজব তো! এই তুই কোন ডিগ্রি পাশ দিয়েছিস বলতো? আমাকে বাচ্চা বলিস?" আমি থমথমে গলায় বললাম, --- "মেয়েরা ভার্সিটিতে পড়ার সময় বুড়ো হয়ে গেলেও, ছেলেরা মাস্টার্স পাশ দিয়েও বাবা-মার কাছে বাচ্চাই থাকে। আপনি আমাকে আর বিরক্ত করবেন না।" নবীন ভাই শুকনো মুখ করেই চলে গেলেন। আমি একটু ঘাবড়ে গেলাম। কাউকে শক্ত মুখ করে কিছু বলার পর আমার এত অনুশোচনা হয়! অত বড় মানুষকে এভাবে বলা কী ঠিক হলো? আমি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলাম। মেয়েদের নরম স্বরে বারণ করতে নেই। নমনীয়তাই যে তার আকর্ষণীয় দিক! আমি দীর্ঘশ্বাস ফেললাম। ল
মাশাআল্লাহ 🥰 কিন্তু সব ছোট ছোট 😔
Read all reviews on the Boitoi app