

অফিস থেকে ফিরে বউয়ের কালো মুখ দেখতে আমার ভালো লাগে না। কী-বোর্ডের বোতাম চাপতে চাপতে মাথাটা এমনিতেই ঝিমঝিম করে। স্ক্রীনের নীলচে আলোয় চোখের কোণে পানি জমে যায়। বাজারের অলিতে-গলিতে তরকারি দামাদামি করতে করতেই নাজেহাল দশা। পকেট ভর্তি টাকা উগড়ে দিলেও হাতের থলেটা নেহাৎ শূন্য, হালকা লাগে। ঘামে ভিজে ঘরে ফিরতেই পুরোনো রেকর্ডারের মতো ক্যাটক্যাট কন্ঠে বাজতে থাকে একই গান, --- "সারাদিন কাজ করি, কেউ একটা কাজে সাহায্য করে না। আমার জায়গায় অন্য কেউ হলে সংসারটা লাত্থি মেরে ফেলে যেত।" আমি কিছু বলি না। বলার আগ্রহ থাকে না। আমার মেয়েটা ঘরে টুকটুক করে হাঁটে। আমাকে বোধ হয় ভয় পায়। কেন জানি কথা বলে না। 'বাবা' 'বাবা' বলে ঝাঁপিয়ে পড়ে না বুকে। মায়ের আঁচল ধরে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। আমার নিজেকে একমুহূর্তের জন্য অমানুষ মনে হয়। যে না হতে পারলো ভালো বাবা, না পারলো হতে ভালো স্বামী
নিত্যকার দাম্পত্য! ❤️। চমৎকার।
Read all reviews on the Boitoi app
Beautiful!
মাশাআল্লাহ 🥰