

গল্পটা অপর্ণা, অমিত আর সুবাসের। তিনজনেই খুব ভালো বন্ধু। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পড়াশোনা করার জন্য তিন বন্ধু নোট আদান-প্রদান করে। তিনজন ভালো বন্ধু হলেও অপর্ণা আর অমিতের বন্ধুত্ব একটু গাঢ়, কারণ দুজনেই বাল্যকালের বন্ধু। হঠাৎ করে অপর্ণাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এরপরে অপর্ণার যে বিয়ে ঠিক হয়ে যায়, অমিতকে এই কথা জানানো হয়। অপর্ণা ও অমিত দুইজনেই দুইজনকে ভালোবাসে। কিন্তু অমিত কি সত্যিই তার ভালোবাসার অপর্ণাকে আপন করে কাছে পেতে পারবে? নাকি অপর্ণা অন্য কারো হতে চলেছে? আর সুবাস কি বন্ধুত্বের সুযোগ নিয়ে অমিত আর অপর্ণার মাঝে ফাটল ধরানোর চেষ্টা করবে? কি ঘটতে চলেছে এই তিন বন্ধুর ভাগ্যলিখনে?